1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ২০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে টাকা না পেয়ে মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

মাস্ক ও গ্লাভস–সংকটে স্বাস্থ্যের মাঠকর্মীরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৫৫৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মাঠপর্যায়ে মাস্ক ও গ্লাভসের সংকট চলছে। এক মাসের বেশি প্রাথমিক স্বাস্থ্যসেবা ও টিকা কর্মসূচির কর্মীদের মাস্ক ও গ্লাভস সরবরাহ বন্ধ রয়েছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকির পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা বাড়ছে।

অন্যদিকে বিমানবন্দরে ৫০ হাজার ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) ও ৪৫০ পালস অক্সিমিটার যন্ত্র আটকে আছে এক মাসের বেশি। সেগুলো ছাড়িয়ে আনার উদ্যোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, জবাবদিহির ঘাটতির কারণে পিপিই, মাস্ক ও গ্লাভস নিয়ে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে।

মহামারির শুরু থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে আসছেন বিশেষজ্ঞ ও পেশাজীবী সংগঠনগুলোর নেতারা। আবার মহামারির কারণে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও টিকা কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর টিকা কর্মসূচি সচল করার চেষ্টা চালাচ্ছে।

মাতৃ, কিশোর ও শিশু কর্মসূচির পরিচালক মো. শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘মাঠপর্যায়ে মাস্ক ও গ্লাভসের সংকটের কথা আমরা জানি। স্থানীয় পর্যায়ে কেনার উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে সমস্যা সমাধানেরও চেষ্টা চলছে।’

মহামারির শুরুতে স্বাস্থ্য অধিদপ্তর ও কেন্দ্রীয় ঔষধাগার সরাসরি ক্রয় পদ্ধতিতে পিপিইসহ চিকিৎসাসামগ্রী কিনতে থাকে। একপর্যায়ে কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের পদসহ বেশ কিছু পদে পরিবর্তন আসে। কেনাকাটার ক্ষেত্রে দরপত্র পদ্ধতিতে ফেরত আসে স্বাস্থ্য অধিদপ্তর ও কেন্দ্রীয় ঔষধাগার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews