1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
করোনা উপেক্ষিত, নির্দেশনা না মেনেই রাঙ্গাবালীতে চলছে সামচাঁদ টুর্নামেন্ট খেলা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

করোনা উপেক্ষিত, নির্দেশনা না মেনেই রাঙ্গাবালীতে চলছে সামচাঁদ টুর্নামেন্ট খেলা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৪৭০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: করোনার এই মহামারির সময় সরকারি নির্দেশন মেনে ঈদের সালাত আদায়সহ রয়েছে নানাবিদ আইন । স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদ জামাত খোলা বা ময়দানে জমায়েত না করা যাতে জনসমাগম না ঘটে । মসজিদে সব কিছু মানলেও মানছেন না গ্রামের লোকজনরা । পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বড়বাইশদিয়ার সামচাঁদে স্বাস্থ্যবিধি নামে আয়োজন করা হয়েছে একটি বড় টুর্নামেন্ট খেলা । এখানে রয়েছে ৮টি দল যা আশে পাশের প্রায় ৭-৮ টি গ্রামের লোকজন সমাগম হয়ে এমন কি সে খানে রয়েছে ঢাকাসহ নানা যায়গা থেকে ফেরত লোকজন। কেউ মানছেন না স্বাস্থ্যবিধি।যার ফলশ্রুতিতে করোনা আক্রান্তের মতো এই ঘাতক ব্যধি ছড়িয়ে পরতে পারে পুরো উপজেলাসহ সারাদেশে । স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে বলেন , “করোনার এই সময় সকলকে ঘরে থাকার কথা কিন্তু এলাকার যুবসমাজ মিলে খেলা শুরু করছে আমরা নিসেদ করেছি কিন্তু তারা আমাদের কথা শুনে না আমরা এখন কি করতে পারি ।প্রশাসনের নিকট আমরা বলতে চাই এটা যাতে বন্ধ করা হয় । টুর্নামেন্ট খেলা বন্ধ বলে দাবি করছেন আয়োজক রাসেল আসলে হয়েছে কি না জানতে চাইলে তারা বলেন না কোন খেলা বন্ধ হয়নাই । খেলা চলছে মাঠ এখনো সাজানো রয়েছে ।”খেলা পরিচালনা কমিটির কাছে জানতে চাই আয়োজক মোঃ রাসেল বলেন আমরা খেলা শুরু করতে চেয়েছিলাম কিন্তু দেশে এই করোনা কালে বিবেচনা করে খেলা বন্ধ করে দিয়েছি। সামচাঁদ সঃ প্রাঃ বিঃ মাঠে খেলা উদ্বোধন হলে প্রধান শিক্ষীকা পারভিন আক্তার বলেন, যে আমার কাছে অনুমতি চেয়েছিলো ঈদ উপলক্ষে একটি প্রীতি ম্যাচের খেলবে কিন্তু তারা যে টুর্নামেন্ট খেলারমতো বড় আয়োজন করবে তা আমার জানা নাই । তবে এরকম হলে আমি বিকালেই মাঠে খেলা বন্ধ করে দেব। স্থানীয় ইউপি সদস্য মোঃ মনিরের কাছে জানতে চাইলে ,আমি এ ব্যপারে কিছু জানিনা ইউনিয়ন পরিষদ থেকে সরাসরি বলে দেয়া আছে করোনার ভিতর কোন জনসমাগম করা যাবে না । যদি এরকম কিছু করে থাকে অবশ্যই ব্যবস্থা নেব। ইউপি সচিবের নাম্বরে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।এ বিষয় রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাছে জানতে চাইলে তিনি বলেন, এলাকা থেকে আমাদের এখনো কেউ অভিযোগ করে নাই অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews