
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি// আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনিত ধানের শীষ মার্কার প্রার্থী রাজিব আহসানের পক্ষে“কেন্দ্র কমিটি” গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কেন্দ্র কমিটি গঠনপূর্বক আলোচনা সভাটি পুর্বসুলতানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপি নেতা নাসির উদ্দিন তালুকদারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃহত্তর উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চৌধুরী মিল্টন। বৃহত্তর উলানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব হাওলাদার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উলানিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজ তালুকদার, সহ-সভাপতি সেলিম চৌকিদার, সহ-সভাপতি কামাল হাওলাদার, সাবেক যুবদল নেতা আরিফ হোসেন রিপন চৌধুরী প্রমুখ।
বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থীকে আগামী নির্বাচনে জয়ী করার লক্ষে কাজ করার আহবান জানান।
কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও ওয়ার্ডের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply