
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
আজ ২৬ নভেম্বর, বুধবার হিজলা উপজেলার কাসেমুল উলুম মাদ্রাসা মাঠে গুয়াবাড়িয়া, হরিনাথপুর, বড়জালিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আযোজিত মতবিনিময় সভায় যোগ দিয়ে একথা বলেন, বরিশাল -৪ (মেহেন্দিগঞ্জ -হিজলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক রাজিব আহসান।
মতবিনিময় সভায় বক্তব্যে রাজিব আহসান বলেন, তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিএনপি সরকার গঠন করলে, হিজলা উপজেলা সদরকে পৌরসভায় রুপান্তরিত করা হবে। এছাড়া নদী ভাঙ্গন রোধকল্পে যা যা করা দরকার সবই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন রাজিব আহসান।
এর আগে উপজেলার ঐতিহ্যবাহী কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে পৌঁছালে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ সালাহউদ্দিন খান তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মুসলমানদের সম্মানের প্রতীক টুপি পড়িয়ে দেন।
মাদ্রাসার সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও শৃঙ্খলা দেখে রাজিব আহসান অত্যন্ত মুগ্ধ হন।
Leave a Reply