
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// বরিশালের মেহেন্দিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে সরকারী পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে। পায়রা ও বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীস্থলে গিয়ে শেষ হয়। সেখানে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
প্রদর্শনীতে মোট ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। দিনব্যাপী এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারির লালিত-পালিত পশুপাখি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে গবাদি পশু, কবুতর, খরগোশ, হাঁস, মুরগী, পোষা বিড়াল, কুকুরসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে।
সপ্তাহব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার চারটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্যাকেট দুধ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ আরও নানা সেবা প্রদান করা হবে।
প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডাঃ মোঃ গোলাম জাকারিয়া তৌহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা খোঃ শরীফা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ হোসেন, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ ও ফরিদ উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন খামারি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply