1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
ফেনীতে স্বর্ণ ডাকাতি মামলায় আরেক এসআই গ্রেফতার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :

ফেনীতে স্বর্ণ ডাকাতি মামলায় আরেক এসআই গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ফেনীর বহুল আলোচিত স্বর্ণের বার ডাকাতি মামলায় ফিরোজ আলম নামে আরও এক এসআইকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে বুধবার বিকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মনপুরা গ্রামের নিজ বাড়ি থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এসআই ফিরোজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, স্বর্ণের বার ডাকাতির সঙ্গে আরও বেশ কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্য থেকে ওই এসআইকে গ্রেফতার করা হলো।

পুলিশের অভিযান অব্যাহত আছে। ৮ আগস্ট বিকালে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় মহাসড়কের ফেনীর ফতেহপুর ফ্লাইওভারের সামনে ব্যবসায়ী গোপাল কান্তি দাসের কাছ থেকে ২০টি স্বর্ণের বার লুট করে নিয়ে যায় ডিবি পুলিশ। ১০ আগস্ট রাতে ব্যবসায়ী গোপাল কান্তি দাস ছয় পুলিশকে আসামি করে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা করেন। মামলার পর ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইফুল ইসলামসহ ৬ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে আÍসাৎ করা ২০টি বারের মাঝে ১৫টি ওসি মো. সাইফুল ইসলামের বাসা থেকে উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলোচিত এ মামলায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের সাবেক ওসি সাইফুল ইসলাম, এসআই মোতাহের হোসেন, নুরুল হক, মিজানুর রহমান, এএসআই অভিজিত বড়ুয়া, মাসুদ রানা ও ছমদুল করিম ভুট্টু নামের এক ব্যক্তি কারাগারে রয়েছেন। এ পর্যন্ত ৮ পুলিশ কর্মকর্তা গ্রেফতার হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews