মেহেন্দিগঞ্জের চরগোপালপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার প্রচারণা
-
আপডেট সময় :
শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
-
৬৫১
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিউজ ডেস্ক ।।
মেহেন্দিগঞ্জ উপজেলা ৮নং চরগোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার প্রচারণা বর্তমান চেয়ারম্যানরা ব্যস্ত উন্নয়ন কর্মকান্ডে আর নতুন প্রার্থীরা ব্যস্ত নিজেদের প্রচারে। আগামী ধাপে ঘোষণা হতে পারে চরগোপালপুর ইউনিয়ন এর নির্বাচন এর তফসিল।
আর এই নির্বাচনকে ঘিরে চলছে সম্ভাব্য প্রার্থীর প্রচারণা। চরগোপালপুর ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান প্রভাষক সামছুল বারী মনির। তিনি ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে মেহেন্দিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে নৌকার বিদ্রহীদের পক্ষে কাজ করাতে সমালোচিত। কিন্তু আসন্ন নির্বাচনে একাধিক ব্যক্তি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। তার মধ্যে নতুন মুখ তাহিরুল ইসলাম তপু।
শামসুল বাড়ি মনির একজন দক্ষ সংগঠক ও সাবেক মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব। বর্তমানে চরগোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এবং এবারও ইউপি নির্বাচনে শক্তিশালী প্রার্থী।যদিও মেহেন্দিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন নির্বচনে বিদ্রহী প্রার্থীর পক্ষে কাজ করাতে কিছুটা সমালোচিত। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও ক্লিন ইমেজ যাকে অনেক বেশি সমাদৃত করেছে। অনেকেই মনে করে তার প্রতি সাধারণ মানুষের আনুগত্য রয়েছে, কেননা তার পক্ষের মানুষ তাকে ভালোবাসে প্রতিপক্ষের মানুষ তাকে ভাল না বাসলেও অন্ততপক্ষে ঘৃনা করেনা। অন্যদিকে জোর গুঞ্জন শোনা যাচ্ছে সেই ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তাহিরুল ইসলাম তপু ও হতে পারেন প্রার্থী। নতুন প্রার্থী হিসেবে অনেকেই মনে করছেন তরুণরা তার পাশে থাকবে। এবার দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় ও সাধারন জনগনের প্রত্যক্ষ ভোটের ফলাফল।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply