1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ২০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে টাকা না পেয়ে মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

পরীমনিকে আবার আদালতে যেতে হবে ১০ অক্টোবর

  • আপডেট সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার বুধবার পরীমনির পরবর্তী হাজিরার তারিখ ঠিক করেন। এর আগে বেলা ১১টার দিকে ওই আদালতে যান পরীমনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে আগামী ১০ অক্টোবর আবার হাজির হতে হবে বিচারিক আদালতে।

ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার বুধবার পরীমনির পরবর্তী হাজিরার এ তারিখ ঠিক করেন।

এর আগে ওই আদালতে বুধবার বেলা ১১টার দিকে হাজিরা দেয়ার জন্য যান পরীমনি।

মাদক মামলায় ২৭ দিন কারাভোগের পর গত ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা।

গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। সেদিন বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দের দাবি করে বাহিনীটি।

পরের দিন বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‌্যাব। ওই মামলায় পরীমনিকে আদালতে তোলা হয়।

আদালত পরীমনিকে প্রথম দফায় ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়। পরে তাকে আবারও দুই দফায় তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews