ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম জামালকে আজ রোববার বিকেলে জেল হাজতে পাঠিয়েছে ঝালকাঠি আদালত।
এর আগে চলতি বছরের ৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামাল দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপত্তিকর একটি মন্তব্য করেছিলেন। পরের দিন ৮ জুলাই তার বিরুদ্ধে রাজাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন যুবলীগ নেতা সাব্বির হোসেন।
মামলার পরপরই রফিকুল ইসলাম জামাল আমেরিকায় গিয়েছিলেন। গতকাল শনিবার কাতার এয়ার ওয়েজের একটি বিমানে দেশে ফেরার পর সকাল সাড়ে দশটার দিকে তাকে ঢাকা বিমান বন্দর থেকে গ্রেপ্তার করে রবিবার দুপুরে জামালকে ঝালকাঠি আদালতে হাজির করে রাজাপুর থানা পুলিশ ।
এরপর বিকেলে জামালকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শেখ মো. আনিসুজ্জামানের আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে জামালের পক্ষে বিএনপিপন্থী ৪০ জন আইনজীবী তার জামিনের জন্য আবেদন করেছিলেন।
রফিকুল ইসলাম জামাল নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ ( রাজাপুর- কাঠালিয়া) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ছিলেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply