মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা এলাকায় বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি এসব উন্নয়ন প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৭ নম্বর ভাষাণচর ইউনিয়নের ভূমি অফিস, ২ নম্বর লতা ইউনিয়নের একটি ব্রিজ, একই ইউনিয়নের গাবতলী বাজারের নির্মিতব্য রাস্তা এবং ১ নম্বর আন্দারমানিক ইউনিয়নের মেয়ার হাট এলাকার নির্মিতব্য রাস্তা।
এ সময় নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় এলজিইডি দপ্তরের প্রকৌশলীগণ, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থা, জনসাধারণের চলাচল এবং স্থানীয় নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন এলাকাবাসী।
Leave a Reply