1. labpoint2017@gmail.com : avan26 :
  2. labpoint2017@gmail.com : avan26 :
  3. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার আধুনিক মেহেন্দিগঞ্জ উপজেলা’র ৩নং চরএককরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়বেন যুবদল নেতা ফোরকান আহম্মেদ। মেহেন্দিগঞ্জে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা। ‎ মেহেন্দিগঞ্জে ১৬ বছর আগে জমি বিক্রি করে এখন মিথ্যা মামলা! দিশেহারা কৃষক ইদ্রিস।
সংবাদ শিরনাম :

পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি

  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল ও সহজ করতে সড়ক প্রশস্তকরণ, অবৈধ দখলমুক্ত ফুটপাত এবং বন্দরে প্রবেশের একমাত্র খাল খননসহ বিভিন্ন দাবি তুলে ধরেছেন ব্যবসায়ীরা। পণ্য পরিবহন, বিপণন ও রপ্তানি কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে এসব দাবি জানান তাঁরা।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাল্টিমিডিয়া অডিটোরিয়াম কমপ্লেক্সে পাতারহাট বন্দর ব্যবসায়ী, পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান। সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা মো. ফাহিম হাসান, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন, পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউদ্দিন সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ জসিম।

এ ছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপির নেতৃবৃন্দ, পাতারহাট বন্দর বস্ত্র ব্যবসায়ী সমিতি এবং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, পরিবহন মালিক ও চালকেরা সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বলেন, পাতারহাট বন্দরের সরু সড়কের কারণে পণ্য পরিবহন ও বিপণনে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় বন্দরের সড়ক প্রশস্ত করা, অবৈধ দখল থেকে ফুটপাত মুক্ত করে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং বন্দরে প্রবেশের একমাত্র খালটি খনন করা জরুরি। এসব সমস্যার সমাধান হলে বন্দরের ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহন কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরে বন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

সভায় উত্থাপিত দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ ও পরবর্তী কার্যক্রমের মাধ্যমে পাতারহাট বন্দরের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews