
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের মেহেন্দীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়ার আদর্শে, স্বেচ্ছাসেবক দল জনতার পাশে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ২০ আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
মেহেন্দীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করে পাতারহাট বন্দর
সকাল থেকে পাতারহাট বন্দর এলাকা পরিণত হয় নেতাকর্মীদের মিলনমেলায়। হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী র্যালিতে যোগ দেন।
র্যালিটি পাতারহাট বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। একে অপরকে ফুল ও মিষ্টি দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

র্যালি শেষে স্থানীয় একটি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদ রানা ও আমিনুল ইসলাম রবিন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের ইতিহাস ও সংগ্রামের কথা তুলে ধরেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন ও সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলী মোহাম্মদ জামাল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন।
বক্তারা বলেন, ১৯৮০ সালের ১৯ আগস্ট প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের পাশে থেকে কাজ করেছে। দেশের যেকোনো দুর্যোগ ও গণতান্ত্রিক আন্দোলনে দলটি অগ্রণী ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে স্বেচ্ছাসেবক দল সামনের সারিতে থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
সভার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply