1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত।

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৭৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

হানিফ জমাদ্দার // মেহেন্দিগঞ্জ উপজেলর ৯নং জাঙ্গালিয়া ইউনিয়নের উত্তর শিন্নিরচর এলাকার আলোচিত আঁখি হত্যা মামলার আসামিকে পুরঃরায় গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার বিকালে উপজেলার ৯নং জাঙ্গালিয়া ইউনিয়নের উত্তর সিন্নিরচর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও নিহত আঁখির সহপাঠীরা অংশ গ্রহন করেন। পরে স্কুলছাত্রী আঁখি বেগমের হত্যাকারীর ফাঁসি দাবী করে একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী।

বক্তারা বলেন, আঁখি হত্যার ২ বছর পাড় হলেও এখন পর্যন্ত পুলিশ মামলার চার্জসিট দিতেছে না। কেনো দিতে গড়িমসি করছে তাও আমরা জানিনা।

তাই পুলিশ প্রশাসনের প্রতি আমাদের জোর দাবী,বিতর্কে জড়িয়ে পড়ার আগেই অতিদ্রুত সময়ের মধ্যে আঁখি হত্যা মামলার চার্জসিট যেনো কোর্টে জমা দেওয়া হয়। তানাহলে আমরা প্রশাসনের বিরুদ্ধে এলাকাবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

অপরদিকে আঁখি হত্যা মামলার বাদী ও নিহত আঁখির বাবা ইউনুচ জমাদ্দার বলেন, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি আমার মেয়ে সিন্নিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী আঁখি আক্তারকে ঐদিন রাত সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যবর্তী কোন এক সময়ে ধর্ষনের পর হত্যা করেছে বলে দাবী করেন তিনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মেয়ের হত্যাকারীকে ফাঁসি দেওয়ার জোর দাবী জানান সরকারের প্রতি।

তিনি আরো বলেন, আমি ঘটনার সময় বাড়িতে ছিলাম না। নদীতে মাছ ধরতে গেছিলাম। বাড়ি ফিরে এসে আঁখির লাশ দেখে আমার সন্দেহ হয় এবং এলাকার কিছু লোকজন আমার শোকাবহের সুযোগ নিয়ে থানা পুলিশের ঝামেলার ভয়ভীতি দেখিয়ে রাতেই আঁখিকে তড়িগড়ি করে দাফনের ব্যবস্থা করেন। সেই রাতেই আসামি পক্ষ এলাকায় খবর ছড়িয়ে দেয় আঁখি আত্মহত্যা করেছে।

এতে আমার সন্দেহ আরো বেশি ঘনিভুত হলে বিগত ২৭/০২/২০২৪ ইং তারিখে বরিশাল আদালতে স্থানীয় বাদশা জমাদ্দারের বখাটে ছেলে মামুন জমাদ্দারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করি।

পরবর্তীতে আদালতের নির্দেশে আঁখি বেগমে লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়।

সেই মামলাটি আজ ২ বছর পড়ে আছে কিন্তু এখন পর্যন্ত পুলিশ মামলার চার্জশিট দিতেছে না।

ওদিকে আসামী মামুন জমাদ্দার জেল থেকে বের হয়ে এসে আমাকেসহ আমার পরিবারকে হুমকি ধমকি দিতেছে মামলা তুলে নেবার জন্য।

এছাড়া আসামি মামুন জমাদ্দার এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিন সকাল সন্ধা এই মামুন জমাদ্দার মাদকসেবি বখাটেদের নিয়ে আড্ডা বসায় বিভিন্ন বাড়ির সামনে। এমনকি সন্ধ্যায় বিভিন্ন বাসাবাড়িতে ডুকে মেয়েদের টানা হেঁচড়াসহ বেশ কয়েকটি চুরির সাথে সে জড়ি়ত বলে জানান এলাকাবাসী। তার বেপরোয়া চলাফেরার কারনে এলাকার কিশোরী মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পর্যন্ত ভয় পাচ্ছে।

এব্যাপারে মেহেন্দিগঞ্জ খানা অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান,আঁখি হত্যা মামলাটির তদন্ত কাজ দ্রুত এগিয়ে চলছে। যথাসময়ে আদালতে মামলার চার্জশিট প্রদান করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews