
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// মেহেন্দিগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের আলোচিত মাহবুব আলম বাবু হত্যা মামলার ইজাহারভূক্ত ৩নং আসামি জাহাঙ্গীর মালকে গতকাল শুক্রবার (২৬/০৬/২০২৬) নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পলাতক অবস্থায় রেবের সহায়তায় গ্রফতার করে আসামীকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
উক্ত ঘটনায় জড়িত বাকী আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে বলে সংবাদ মাধ্যমকে জানান, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন।
উল্লেখ্য, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিরোধীয় জমিতে দোকানঘর তোলাকে কেন্দ্রকে ২৩ জুন রাতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় মাহবুব আলম বাবু। ঐদিন ভোর রাত ৪টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন বাবু।
Leave a Reply