1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান।

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৪১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// মেহেন্দিগঞ্জে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রায় শতাধিক প্রকল্পের কাজ শেষ হয়েছে। গ্রামীণ জনপদের বিভিন্ন রাস্তাঘাট সংস্কার,পূনঃনির্মাণ, মাঠ ভরাট,কবরস্থান ভরাটসহ এই সব প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ায় গ্রামীণ জনপদে বসবাস করা হাজার হাজার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপকৃত হচ্ছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি নির্বাচনকালিন জনগনকে দেয়া প্রতিশ্রুতি মোতাবেক মেহেন্দিগঞ্জের ললাট থেকে অবহেলিত শব্দটি মুছে ফেলার অভিপ্রায় নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তার অগ্রাধিকার ভিত্তিতে নিজ নির্বাচনী এলাকায় টিআর, কাবিখা, কাবিটার এসব প্রকল্প বাস্তবায়ন করেছে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

১৮ জুলাই শনিবার,দিনব্যাপী উপজেলার আদর্শ নগর, ভাষানচর,মেহেন্দিগঞ্জ সদর ও উত্তর উলানিয়া ইউনিয়নের গ্রামীন অবকাঠামো সংস্কার কাজ দেখতে প্রকল্প এলাকা পরিদর্শনে করেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন ও সিনিয়র যুগ্ন-আহবায়ক আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন,পৌর বিএনপির উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন,মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লবসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শন করা প্রকল্প গুলো হলো আদর্শ নগর ইউনিয়নের মাটির রাস্তা,ভাষানচর ইউনিয়নের মাটির রাস্তা, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদেকপুর পাটনিঘাটা আরসিসি রাস্তা ও তীর পাইলিং, উত্তর উলানিয়া ইউনিয়নের উলানিয়া বাজারের ড্রেন সংস্কার ও উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের নদীর তীরে গাইওয়ালসহ মাট ভরাট।

প্রকল্পগুলো পরিদর্শন করে প্রতিক্রিয়ায় নৌপ্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে এই ধরনের প্রকল্পগুলো কাগজে কলমে ছিলো। এবারই প্রথম এইসব প্রকল্পের সুবিধা জনগনের দৌর ঘোরায় পৌছানো হয়েছে। এলাকার বাসিন্দারা জানান, জনস্বার্থে নেয়া এই সব প্রকল্পগুলোর সুফল এলাকার সকল শ্রেনী পেশার মানুষই ভোগ করবে। তারা কাজের মান সন্তোষজনক হওয়ায় প্রতিমন্ত্রী রাজিব আহসানকে ধন্যবাদ জানান।

এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারি প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব সংবাদ মাধ্যমকে জানান, নৌপরিবহন প্রতিমন্ত্রী স্যারের নির্দেশে জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হয়েছে। আজ স্যার প্রকল্প এলাকা পরিদর্শন করায় মনে স্বস্তি পাচ্ছি।

পরবর্তীতে ভাষানচর ইউনিয়নের দফাদার হাট বাজার এলাকায় খালের পাড়সংলগ্ন অবৈধ স্থাপনাগুলো সরেজমিনে পরিদর্শন করে সেগুলো অপসারণে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এলাকাবাসী প্রকল্পগুলোর কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হওয়ায় ভীষন খুশি। তারা প্রতিমন্ত্রী রাজিব আহসানের নিকট আরো বেশি বেশি গ্রামীণ উন্নয়ন প্রকল্প গ্রহনের জোর দাবি জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews