1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সংবাদ শিরনাম :

ভোলার বালু খেকোরা মেহেন্দিগঞ্জের সীমানায় ডুকে অবৈধভাবে বালু উত্তোলন করে ছোট করে দিচ্ছে মেহেন্দিগঞ্জের মানচিত্র।

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৪৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আবুল হাসেম,মেহেন্দিগঞ্জ // মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ১৩ নং গোবিন্দপুর ইউনিয়নের মেঘনা নদীতে মেহেন্দিগঞ্জের সীমানায় ডুকে প্রায় অর্ধ-শতাধিক ড্রেজার বসিয়ে পার্শ্ববর্তী ভোলা জেলার একদল বালু খেকো কয়েক লক্ষাধিক গনফুট বালু অবৈধভাবে উত্তোলন করছে গত ৭দিন যাবত। প্রতিদিন প্রায় শতাধিক বলগেট ভরে তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। প্রকাশ্য দিবালোকে তারা বালু উত্তোলন করলেও স্থানীয় প্রশাসন নিরব দর্শকের ভুমিকা পালন করছে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়,গোবিন্দপুর ইউনিয়নের নরগোড়ার চর (২নং ওয়ার্ড) এলাকার ফসলি জমি থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে ভোলার একটি বালু সিন্ডিকেট দিনের আলোতে প্রকাশ্যে অবৈধ ভাবে বালু উত্তোলন করতেছে মেহেন্দিগঞ্জের সীমানায় ডুকে।

এ ব্যাপারে একাধিক ড্রেজারের লোকজন জানান, তারা ৭দিন আগে প্রতি গণফুট ৪৫ পয়সা হারে বালু কাটতে এসেছে। তবে এই এলাকাটি ভোলা না মেহেন্দিগঞ্জের তা তারা জানেন না।

এভাবে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের উলানিয়া রক্ষা বাঁধ। এছাড়াও ভাঙ্গনের কবলে পড়বে ১৪ হাজার একরের বিশাল গোবিন্দপুর চরসহ একাধিক গুচ্ছ গ্রাম, ফসলি জমি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,হাট-বাজার, মসজিদ ও ঘরবাড়ি।

এব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি মুঠো ফোনে সংবাদ মাধ্যমকে জানান,আপনাদের মাধ্যমেই আমি বিষয়টি জানতে পেরেছি, অতিদ্রুত আইনগত ব্যবস্থা নেবো।

এলাকাবাসী জানান, আমরা নদীর সাথে সংগ্রাম করে কোনো রকম বাইচা আছি,তার উপর যদি এবাবে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে, তাহলে আমাদের মাথা গোঁজার শেষ সম্বলটুকুও থাকবেনা। আমরা এব্যাপারে মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews