1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে টাকা না পেয়ে মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মিজান মাঝির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শত শত রোগী।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা।

  • আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬৯০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

রাজিব তাজ //পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডিএমসি একতা সেবা সংঘ।

মানবিক এই উদ্যোগে ডিএমসি’র সদস্যরা পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রমজানের তাৎপর্য ও সহমর্মিতার শিক্ষা ধারণ করে সমাজের নিম্নআয়ের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংগঠনের সদস্যরা আরো জানান যে, শুধু রমজান নয়—বছরজুড়েই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের। স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইফতার বিতরণ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ডিএমসি’র উপদেষ্টা রোমান হোসেন শামিম বলেন,
“রমজান আমাদের জন্য শুধু সংযমের মাস নয়, এটি সহমর্মিতা ও মানবিকতার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন,
“আমরা চেষ্টা করেছি যেন প্রকৃত অসচ্ছল পরিবারগুলো এই সহায়তা পায়। এজন্য পূর্বেই একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে, যাতে কেউ বিব্রত না হন।”

ডিএমসি’র প্রধান সমন্বয়ক এবি জব্বার বলেন,
রমজানের সহমর্মিতা ও মানবিকতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। তিনি আরো বলেন, “সমাজের অসচ্ছল মানুষদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য হলো এলাকার কোনো পরিবার যেন কষ্টে ইফতার না করে। সবার সহযোগিতায় আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি।”

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews