1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
অনুমোদনহীন হেপাটাইটিস বি টীকা প্রদানের অপরাধে ৪ জন গ্রেপ্তার। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
নোটিশ :
কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিডহান্ট, অভিযানে গ্রেফতার। মেহেন্দিগঞ্জে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করায় জুনিয়র ইঞ্জিনিয়ারের উপর হামলা। বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক,প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশ সদস্যে মোঃ আলমগীর হোসেন এর রাজকীয় বিদায়। আজ রাজনীতি করতে আপনাদের সামনে দাড়াইনি, দু হাত ভরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে দাঁড়িয়েছি। ‎হিজলার স্মরণসভায় রাজিব আহসান। কাজিরহাট ডেভিল্ড হান্ট অভিযানে আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য লিটন গ্রেফতার। মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৭ টি ড্রেজার, ১টি ট্রলারসহ আটক-২০ মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত অন্তত ২
সংবাদ শিরনাম :

অনুমোদনহীন হেপাটাইটিস বি টীকা প্রদানের অপরাধে ৪ জন গ্রেপ্তার।

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩০৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ বরিশাল মহানগরীর টিটিসি লেন, চৌমাথা এলাকায় আজ ৩১ আগস্ট সোমবার দুপুর ১ টার দিকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায় নগরীর টিটিসি লেন এ একটা বাসায় অফিস খুলে মোঃ আল আমিন ও তার চার সহযোগী বিভিন্ন বাসায় বাসায় গিয়ে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দিচ্ছেন। এ পর্যন্ত তারা আল-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের অনুমোদনহীন প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে টিকা দিয়ে আসছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রদান সহ তাদের টেকনিশিয়ান তারা কেউই মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না, তাদের নেই কোন অনুমোদন কিংবা লাইসেন্স। টিকা দেওয়ার নিয়ম-কানুন সম্পর্কেও নেই তাদের কোন জ্ঞান, এ বিষয়ে বরিশাল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুন্সী মুবিনুল হক তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা টীকাদানের নিয়ম-কানুন সম্পর্কে ভুল-ভাল উত্তর প্রদান করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা জৈনক হাবিব নামক এক ব্যক্তি থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে আল-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের অনুমোদনহীন প্রতিষ্ঠানের লাইসেন্স কিনেন (যদিও তার সঠিক কাগজ দেখাতে পারেন নি), বাস্তবে এভাবে কোন ব্যক্তি থেকে লাইসেন্স কেনার কোন নিয়ম বা বিধান কিছুই নাই। এসময় আরো জানা যায়, এই চক্র প্রায় বছর খানেক ধরে মানুষের বাসায় গিয়ে গিয়ে মানু্ষকে নানা ভাবে বিভ্রান্ত করে টীকা নিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। সার্বিক বিবেচনায় মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২৮ ধারা মতে প্রতারণামূলক প্রতিনিধিত্ব করায় এবং ভূয়া নিবন্ধন দাবি করার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ চক্রের মূল হোতা মোঃ আল আমিন কে ৬ (ছয়) মাস ও তার চার সহযোগী সাব্বির হোসেন, ইমতিয়াজ আহমেদ, রিম্পা, সম্পা কে ১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুন্সী মুবিনুল হক এবং আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বরিশাল গোয়েন্দা পুলিশ নেতৃত্বাধীন একটি টিম। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews