1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
মেহেন্দিগঞ্জে মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যার অভিযোগ! - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যার অভিযোগ!

  • আপডেট সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ২৭২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃঃ

মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড বদরপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে! নিহত গৃহবধূর শ্বাশুড়ি রোকেয়া বেগম জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার দিবাগত রাতে তার ছেলে কাঠ ব্যবসায়ী আমজাদ হোসেনের সাথে স্ত্রী সালমা বেগমের (২৫) এর ঝগড়া-বিবাদ ও বাকবিতন্ডায় হয়। এর জের ধরে রাতে স্বামী আমজাদ হোসেন তার পাশ্ববর্তী বোনের বাড়িতে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে শ্বাশুড়ি ঘরে প্রবেশ করে ২ বছরের কন্যাশিশু আফ্রিনের লাশ খাটের মেঝেতে দেখতে পেয়ে ডাক-চিৎকার করেন।

এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে খাটের মেঝেতে শিশুটির লাশ এবং ঘরের আড়ার সাথে মায়ের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। ভোর আনুমানিক ৫ টার সময় এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবিদুর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে শিশু ও মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews