1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
ববিতে সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে ছাত্রলীগ নেতার স্টাটাস ভাইরাল। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল। কাজিরহাট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

ববিতে সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে ছাত্রলীগ নেতার স্টাটাস ভাইরাল।

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৬৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

তিনি নিজেকে পরিচয় দেন একটি জাতীয় পত্রিকার বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রতিনিধি হিসেবে। কখনো আবার নিজেকে দাবি করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (ববিসাস) সভাপতি। এসব পরিচয় ব্যবহার করে বিগত দিনে মনগড়া কাহিনী সাজিয়ে ‘কলম সন্ত্রাস’ চালানোর অভিযোগ উঠেছে সেখানকার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলামের বিরুদ্ধে। রোববার বেলা ৪টা ১২ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘লিংকারসে’ শফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে স্টাটাস দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আলীম সালেহী৷ তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষার্থী।

আলীম সালেহীর দেয়া স্টাটাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ড.এ কে এম মাহবুব হাসেন গতবছর (২০১৯) ভিসির রুটিন দায়িত্বে থাকাকালীন বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার শুরু করে শফিকুল। সেসময় ট্রেজারারের আর্থিক অনিয়মের খবর কিছু পত্রিকা প্রকাশ করে। ঐসব খবরে বক্তব্য প্রদানকারী শিক্ষক – কর্মকর্তাদের হেনস্তা করতেন সাংবাদিক পরিচয়দানকারী ঐ শিক্ষার্থী । শুধুমাত্র ট্রেজারারের বিরুদ্ধে মতামত দেয়ায় বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুর্শিদ আবেদিনের বিরুদ্ধে মনগড়া গল্প সাজিয়ে খবর প্রকাশ করেন শফিকুল। এছাড়া তথ্য প্রমাণ ছাড়াই বিভিন্ন শিক্ষার্থীকে ‘মাদকসেবী’ তকমা দিয়ে খবর প্রকাশের অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।

স্টাটাস দেবার সত্যতা নিশ্চিত করে আলীম সালেহী মুঠোফোনে বলেন, ‘শফিকুল ইসলাম সাংবাদিক পরিচয় দিয়ে বিগত দিনে অনেককে হেনস্তা করেছে। এমনকি গুজব ছড়ানোর প্রতিবাদে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ পর্যন্ত করা হয়েছে। এতদিন অনেকে চুপ করে থাকলেও এখন মুখ খোলা শুরু করেছে ‘৷ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শফিকুলের দ্বারা ক্ষতিগ্রস্ত সকলে মিলে সংবাদ সম্মেলন করবে বলেও জানান এই ছাত্রলীগ নেতা।

আর স্টাটাসে আনীত সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন শফিকুল ইসলাম। তিনি বলেন, সাবেক ট্রেজারারের পক্ষ নিয়ে আমি কাউকে হয়রানি করি নি৷ এছাড়া থানায় দায়েরকৃত অভিযোগের ব্যাপারেও কিছু জানি না। সম্পূর্ণ ষড়যন্ত্রের বর্শবর্তী হয়ে আমার বিরুদ্ধে এসকল অভিযোগ আনা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews