1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
বরিশালের মেহেন্দিগঞ্জে করিম-দম্পতির ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন , তারেক রহমানের নির্দেশে পাচ্ছেন নতুন ঘর। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল। কাজিরহাট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল। কাজিরহাট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বরিশালের মেহেন্দিগঞ্জে করিম-দম্পতির ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন , তারেক রহমানের নির্দেশে পাচ্ছেন নতুন ঘর।

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক //

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নে করিম-দম্পতি ঝুপড়ি ঘরে একযুগ ধরে মানবেতর জীবনযাপন করে যাচ্ছেন।

বিষয়টি নজর কাড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার পক্ষ থেকে পরিবারটি এক সপ্তাহের মধ্যে পাচ্ছেন নতুন ঘর!

মানবেতর ডাকে সাড়া দিয়ে তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটির খোজখবর নিতে রোববার (১২ অক্টোবর) বিকালে ওই ইউনিয়নে ৫নম্বর ওয়ার্ড নয়াকান্দা এলাকায় স্বরেজমিনে ওই বাড়িতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মেহেন্দিগঞ্জের সন্তান রাজিব আহসান! তিনি পরিবারটির সাথে সাক্ষাৎ করে খোঁজখবর নেন। নিজ চোখে দেখলেন পরিবারটির দুর্দশা। কখনো খেয়ে কখনো না খেয়ে বা আধা পেট খেয়ে অন্যের দেওয়া মাত্র পাঁচ শতক জমিতে খড় ও পলিথিনের ঝুপড়ি ঘরে বাস করেন করিম ফকির দম্পতি ও তাদের ৬সন্তান। করিম ফকির পেশায় একজন জেলে। নদীতে ভাগিদারদের সাথে ইলিশ শিকার করে সংসার কোনোরকম চলে। তবে অসুস্থ শরীর নিয়ে নিয়মিত নদীতে যেতে পারেন না। আয় রোজগার কম থাকায় এখন মানবেতর জীবন যাপন করছে পরিবারটি।

একযুগ এমন ঝুপড়ি এবং জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপনের বিষয়টি স্থানীয় বিএনপির নেতারা রাজিব আহসানকে অবগত করেন। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ হয়। তারেক রহমানের নির্দেশে রাজিব আহসান এর সহযোগিতায় এই দম্পতি নতুন ঘরটি এক সপ্তাহের মধ্যে পেতে যাচ্ছেন বলে নিশ্চিত করেন ওই ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন আকন। পাচ শতক জায়গার ওপরে চেড়াচটি ও পলিথিনের ঝুপড়ি ঘর বানিয়ে চলছে জীবনযাপন। বৃষ্টি হলেই ভিজে যাচ্ছে ঘরের কাথাকাপড় ও বাসনকোসন। পলিথিনের ছাউনি দিয়ে বৃষ্টির পানি ঝুপড়ি ঘরে পড়ে কাদামাটি সৃষ্টি হয়। তবে একটুখানি বাতাস হলেই নড়বড় করে ঝুপড়ি ঘরের চাল। ভারি বৃষ্টিতে কাঁদা পানির সঙ্গে যুদ্ধ করতে তাদের। দম্পতির কোলের শিশু বেশ কিছুদিন ধরে অসুস্থ। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছে না । ঘরে ঢুকেই দেখা যায় ভাঙ্গা একটি খাটের ওপরে জীর্ণশীর্ণ হয়ে পড়ে আছে অসুস্থ দম্পতি।

প্রতিবেশি রিয়াজ হোসেন বলেন, অর্থের অভাবে মাঝে মাঝে তাদের ৬সন্তান নিয়ে না খেয়ে থাকতে হয়। টাকা না থাকায় ঠিকমতো বাজার করতে পারে না। রোগব্যাধি হলে চিকিৎসা করাতেও পারে না তারা। মানবেতর ডাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজিব আহসান ছুটে এসেছেন। আশ্বাস দিয়েছেন এক সপ্তাহের মধ্যে নতুন ঘর তৈরি করে দেওয়ার।

ভাষানচর ইউনিয়ন পরিষদ নারী ইউপি সদস্য শিল্পী বেগম বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতদূর সম্ভব সহযোগিতা করবো। আশাকরি রাজিব আহসানের সহযোগিতায় পরিবারটি মাথা গোঁজার ঠাঁই মিলবে।

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন বলেন, খবর পেয়ে করিম ফকিরের সেই জরাজীর্ণ ছোট্ট বাড়িতে ছুটে গিয়ে দেখা করলেন আমাদের বরিশাল -৪ আসনের অভিভাবক রাজিব আহসান।
সাক্ষাৎ শেষে করিম ফকিরকে একটি নতুন ঘর নির্মান করে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যতে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

নিজের জীবনে এমন পরিবর্তনে আশ্বাসে আবেগাপ্লুত করিম ফকির বলেন, আমরা খুব গরিব মানুষ। দিনে একবেলা খাই, কখনো না খেয়েও থাকি। আমাদের দুর্দশা দেখার জন্য রাজিব আহসানসহ নেতৃবৃন্দ খোঁজ খবর নিতে এসেছে। উচ্ছ্বাস প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও রাজিব আহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজিব আহসান বলেন, তারেক রহমান প্রতিনিয়ত দেশব্যাপী নির্যাতিত ও তৃনমূলের কর্মীদের খোঁজখবর রাখছেন। বিশেষ করে গরীব অসহায় ও সম্বলহীন মানুষ যাতে কষ্ট না পান এবং তাদের যাতে মাথা গোজার ঠাঁই হয় সেদিকে নজর রাখতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবেতর জীবনযাপন করা করিম ফকির পরিবারকে একটি গৃহ নির্মাণ করে দেয়া হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews