1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
হিজলার নৌ পুলিশের অভিযানে মেঘনা নদীতে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের তিন সদস্য আটক। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল। কাজিরহাট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

হিজলার নৌ পুলিশের অভিযানে মেঘনা নদীতে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের তিন সদস্য আটক।

  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৫৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে চলা সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে অবশেষে নৌ পুলিশের বড়সড় অভিযান চালানো হয়েছে। এ অভিযানে তিন চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে হিজলা থানা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল।

অদ্য ০১ জুন ২০২৫ খ্রিঃ, দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে হিজলা থানাধীন আলীগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদীর মোহনায় নিয়মিত নৌ টহলের সময় এসআই (নিঃ) মোঃ রমজান গাজী এবং সঙ্গীয় অফিসার ফোর্স দেখতে পান যে, একটি সংঘবদ্ধ গ্রুপ ট্রলারযোগে চলাচলরত নৌযান থেকে চাঁদা আদায় করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—
১. মোঃ হানিফ খান (২৬), পিতা: আবু তাহের খান
২. মোঃ আকবর মাঝি (৩৯), পিতা: মৃত খালেক মাঝি
৩. মোঃ খোকন মাঝি (৫২), পিতা: মোঃ মনছুর মাঝি
৩ জনেরই স্থায়ী ঠিকানা বালিয়া, থানা মেহেন্দিগঞ্জ, জেলা বরিশাল। আটককৃতদের নিকট থেকে চাঁদাবাজির নগদ ২০০০/- (দুই হাজার টাকা) উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিষয়ে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, “আমরা অনেকদিন ধরেই গোপনে তথ্য সংগ্রহ করছিলাম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। চাঁদাবাজ দলের আরও ৪/৫ জন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেও আমরা ৩ জনকে ধরতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় নৌযান চালক ও ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এই এলাকায় প্রতিনিয়ত চাঁদাবাজি করে আসছিল। এই অভিযান এলাকার নদীপথে নিরাপত্তা ফিরিয়ে আনবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews