1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
বরিশালের ছয় জেলায় ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছে সাত লাখ পরিবার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটিতে খালেদা জিয়ার জন্য দোয়া। মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল।
সংবাদ শিরনাম :

বরিশালের ছয় জেলায় ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছে সাত লাখ পরিবার

  • আপডেট সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৯৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল বিভাগের ছয় জেলার ৪২টি উপজেলার প্রায় সাত লাখ পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চলতি মার্চ ও আগামী মাসে প্রায় ৩০ হাজার টন চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

এর বাহিরে ওএমএস কার্যক্রমের আওতায় নগরী ছাড়াও বরিশাল অঞ্চলের প্রায় ২৫টি পৌর এলাকায় ৩০ টাকা কেজি দরের চাল ও ১৮ টাকা কেজি দরের আটা বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে নগরীতে ১৯জন এবং অন্য পৌর এলাকার ডিলারগণ প্রতিদিন দুই টন করে চাল এবং এক টন করে আটা বিক্রি করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান মার্চ এবং এপ্রিল মাস ছাড়াও আগামী অক্টোবর, নবেম্বর ও ডিসেম্বর মাসে সারাদেশের মতো দক্ষিণাঞ্চলের ছয় জেলার প্রায় সাত লাখ পরিবার ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

পাশাপাশি ওএমএস কার্যক্রম আরো সম্প্রসারনের কথাও বলা হয়েছে বাজার পর্যবেক্ষকদের পক্ষ থেকে। বর্তমানে নগরীর ৩০টি ওয়ার্ডে একজন করে ডিলার নিয়োগের কথাও বলা হয়েছে। পাশাপাশি বিভাগের পৌর এলাকাগুলোতেও দুটি ওয়ার্ডের জন্য একজন করে ডিলার নিয়োগের কথা জানিয়েছেন বাজার পর্যবেক্ষকগন। অপরদিকে আসন্ন রমজানকে সামনে রেখে রোজার আগে ও মাঝামাঝি সময়ে দুই দফায় দক্ষিণাঞ্চলের সাড়ে তিন লাখ পরিবার ভর্তূকি মূল্যে টিসিবি’র মাধ্যমে খাদ্য পণ্য পাবেন বলে জানিয়েছে বরিশালের বিভাগীয় প্রশাসন।

বর্তমানে নগরীর বাহিরে বরিশাল জেলার ১০টি উপজেলার ১ লাখ ৬০ হাজার ৭৩৬ টি পরিবার ১০ টাকা কেজি দরে চাল কেনার সুবিধা পাচ্ছেন। অনুরূপভাবে পটুয়াখালীতে ১ লাখ ১৮ হাজার ৯১৩, ভোলায় ৮৩ হাজার ৪৩৭, পিরোজপুরে ৩৫ হাজার ৮০৯, বরগুনায় ৫৫ হাজার ৮০৪ এবং ঝালকাঠীতে ৩২ হাজার ১৪০টি পরিবার এ সুবিধার আওতায় রয়েছেন। জনসংখ্যার অনুপাতসহ আর্থ-সামাজিক অবস্থার বিবেচনায় ১০ টাকা কেজি দরে চাল সংগ্রহের কার্ড প্রদান করা হয়ে থাকে বলে খাদ্য অধিদপ্তর জানিয়েছে। এজন্য ইউনিয়ন পর্যায়ে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাছাই ও তদারকি কমিটি কাজ করে থাকে। দক্ষিণাঞ্চলের বাজারে বিভিন্ন খাদ্যপণ্যের দাম এখন সাম্প্রতিক বছরগুলোর তুলনায় সর্বোচ্চ পর্যায়ে। চালের কেজি সর্বনিন্ম এখন ৪০ টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews