1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে বিডি ক্লিন'র উদ্যোগে পরিচ্ছন্ন হলো মেহেন্দিগঞ্জ ডাকবাংলা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে বিডি ক্লিন’র উদ্যোগে পরিচ্ছন্ন হলো মেহেন্দিগঞ্জ ডাকবাংলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আবুল হাসেম / ফয়সাল হাওলাদার ।।

আমরা যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, সর্বদা সচেতন থাকি, যথাস্থানে ময়লা আবর্জনা ফেলি এবং সুশৃঙ্খল ভাবে জীবন যাপন করি ও একটি পরিচ্ছন্ন মেহেন্দিগঞ্জ উপজেলা উপহার দেওয়ার লক্ষ্যে,  এমন প্রতিপাদ্য নিয়ে বিডি ক্লিন এর মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার কার্যক্রম আজ বিকেল ৩ঃ৩০ ঘটিকায় পরিচালনা করা হয়।

বিডি ক্লিন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার দ্বিতীয় ইভেন্টে আজ মেহেন্দিগঞ্জের একঝাঁক তরুণ তরুণী একত্রিত হয়ে, একাগ্রতা প্রকাশ করে পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গনিত শিক্ষক মোঃ মাহবুব আলম নিজে এ শপথ বাক্য পাঠ করান। পরবর্তীতে উক্ত পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে, স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া একঝাঁক তরুণ তরুণী মাস্ক পরিধান করে, হাতে হ্যান্ড গ্লোবস পড়ে, ঝাড়ু হাতে, বেলচা সাথে নিয়ে উপজেলার আনাচে কানাচে গিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করেন, এবং ড্রেনে জমে থাকা পলিথিন, টিস্যু ও অন্যান্য আবর্জনা, আগাছা পরিষ্কার করেন।

তবে এমন কাজকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

এ ব্যাপারে বিডি ক্লিন’র সদস্য রাজিব তাজ’র সাথে আলাপ কালে জানান, আমরা মেহেন্দিগঞ্জকে একটি পরিচ্ছন্ন মেহেন্দিগঞ্জ উপজেলা উপহার দেওয়ার লক্ষ্যে এই মিশনে নেমেছি, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই তা করবো। এছাড়াও বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে অনেক, আমাদের চারিপাশ যদি ময়লা আবর্জনা দ্বারা আচ্ছাদিত থাকে, তাহলে ডেঙ্গু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাই আমাদের সবাইকে সবার স্থান থেকে  সচেতন হতে হবে, যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে। নিজ নিজ স্থান থেকে সবাইকে জাগ্রত বিবেক নিয়ে থাকতে হবে।

বিডি ক্লিন’র সিনিয়র সদস্য মোঃ ফয়েজ আহম্মেদ বলেন, গতো প্রোগ্রাম ছিলো উপজেলা চত্ত্বর, আজ উপজেলা ডাকবাংলা, এভাবেই আমরা সর্বত্র স্থানে ইভেন্ট পরিচালনা করবো ইনশাআল্লাহ।

মুনিয়া নাজরীন স্বর্না সাংবাদিকদের বলেন, আমরা মেহেন্দিগঞ্জকে একটি পরিচ্ছন্ন মেহেন্দিগঞ্জ হিসেবে দেখতে চাই, আমরা সবাই সচেতন তবে আমাদের মাঝে সেই সচেতনতা জাগ্রত করতে হবে, সচেতন হতে হবে এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য আহবান জানিয়েছেন।

বিডি ক্লিন মেহেন্দিগঞ্জ উপজেলার উপদেষ্টা ইউসুফ আলী সৈকত বলেন, মেহেন্দিগঞ্জে একটি ব্যাতিক্রম ধরনের উদ্যোগ নিয়ে একঝাঁক তরুণ তরুণী স্বেচ্ছায় একটি পরিচ্ছন্ন মেহেন্দিগঞ্জ উপজেলা উপহার দেওয়ার লক্ষ্যে যে কার্যক্রম শুরু করেছেন, তাদের এ উদ্যোগ কে আমি সাধুবাদ জানাই এবং এ দ্বারা আমাদের সকলের শিক্ষা গ্রহন করা উচিৎ যে, যত্রতত্র আমরা ময়লা আবর্জনা না ফেলি এবং যথাস্থানে ময়লা আবর্জনা ফেলি, যাতে পরিবেশ থাকে সুন্দর এবং সুন্দর ভাবে বেড়ে উঠুক আগামীর ভবিষ্যৎ।

বিডি ক্লিনের কার্যক্রম দেখে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ সাধুবাদ জানিয়ে বলেন, খুব সুন্দর একটি উদ্যোগ, একদল শিক্ষিত তরুণ তরুণী দারুন একটা উদ্যোগ নিয়েছে, তবে মেহেন্দিগঞ্জের প্রত্যেক যুব সমাজের জন্য এটি একটি শিক্ষা। বিডি ক্লিন’র প্রয়াস দেখে অন্যরা এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। সর্বশেষ মঙ্গল কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews