
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পুকুরে পড়ে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি গোবিন্দপুর এলাকার বাসিন্দা আক্তার মাঝির মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, ভাড়াবাড়িতে বসবাসরত অবস্থায় অসাবধানতাবশত শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply