1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে মালালা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১ চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাও মোবাইল ফোন লুট। ঈদুল আজহার আগে মেহেন্দিগঞ্জে নসিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা, দুর্ঘটনা রোধে কঠোর প্রশাসন। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত। উলানিয়া মুজাফফর খান কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ! মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ মেহেন্দিগঞ্জে মউশিক কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। কাজির হাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের মৃত্যুবার্ষিকী দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে মালালা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৮৩৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

এবার ব্রিটিশ ‘ভোগ’ (ঠড়মঁব) ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হচ্ছেন পাকিস্তানের বহুল আলোচিত অধিকারকর্মী ও শান্তিতে নোবেল পুরস্কারবিজয়ী মালালা ইউসুফজাই (২৩)। ম্যাগাজিনের জুলাই সংখ্যায় তাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করা হচ্ছে। এতে সাক্ষাৎকারে মালালা বলেছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় প্রতিটি মুহূর্তকে তিনি উপভোগ করেছেন। এ সময়ে তিনি ম্যাকডোনাল্ডে ঢুঁ মেরেছেন, খেলেছেন পোকার। তবে বার্মিংহামে পড়াশোনাকালে খ্যাতি তাকে অনেক ভুগিয়েছে।

মালালা জানিয়েছেন, লোকজন আমাকে দেখলেই জানতে চাইত এমা ওয়াটসন অথবা অ্যাঞ্জেলিনা জোলি অথবা বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ কেমন ছিল। কিন্তু আমি জানতাম না কি বলতে হবে। তবে মালালা স্পষ্ট করে বলেছেন, ‘একটা কথাই বলতে চাই-প্রত্যেকের সংস্কৃতির মধ্যে থেকেও নিজস্ব কণ্ঠস্বর প্রকাশ করতে পারলে তবেই বৈষম্যহীন পরিবেশ তৈরি করা সম্ভব’।

লাল-সাদা-নীল তিন রঙের পোশাকে সেজে ভোগ-এর প্রচ্ছদকন্যা হচ্ছেন মালালা। একদম নিখাদ পাকিস্তানি কন্যার সাজেই সেখানে দেখা যাবে তাকে। পরনে সালোয়ার-কামিজ, মাথা ওড়না দিয়ে ঢাকা। কোনো কিছুতেই নিজের শিকড়ের টান ভোলেন না অক্সফোর্ডের এই কৃতী ছাত্রী। ভোগ ম্যাগাজিনের এডিটর এডওয়ার্ড জানান, ‘আমি যাদের মন থেকে অনুসরণ করে চলি, সেই তালিকায় একদম উপরে রয়েছেন মালালা ইউসুফজাই’। ২০১২ সালে তালেবানের চোখরাঙানিকে পাত্তা না দিয়ে নারী শিক্ষার প্রচার চালানোয় ১২ বছরের মালালার মাথায় স্কুলে ফেরার পথেই সরাসরি গুলি করেছিল সন্ত্রাসবাদীরা। কিন্তু ফিনিক্স পাখির মতোই নতুন জীবনীশক্তিতে ফিরে এসেছেন মালালা। গোটা বিশ্বকে তিনি শিখিয়েছেন, একজন শিক্ষার্থী, একজন শিক্ষক, একটা বই, একটা কলম এই বিশ্বকে বদলে দিতে পারে। মালালা পিছিয়ে পড়া বিশ্বে নারীশিক্ষা নিয়ে অক্লান্তভাবে কাজ করে চলেছেন। তবে আজও নিজের জন্মভূতিতে ফেরা হয়নি। তবে জঙ্গিদের চোখরাঙানির তোয়াক্কা তিনি কখনও করেননি, এখনও করেন না। তালেবানদের বিরুদ্ধে অধিকার আদায়ের লড়াইয়ের কারণে গোটা বিশ্ব মালালা ইউসুফজাইয়ের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছিল। সন্ত্রাসবাদের চোখরাঙানিকে সেই ছোট বয়স থেকে চোখে চোখ রেখে মোকাবিলা করে চলেছেন তিনি। নারী শিক্ষা আন্দোলনের অন্যতম কান্ডারি মালালার বয়স এখন ২৩ বছর। গত বছর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews