1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে'র সন্তান মোঃইকবাল খান,কে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি করায় উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জবাসী। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে নৌপথে চাঁদাবাজির সময় ২ জন আটক মেহেন্দিগঞ্জে ডাকাতদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক বড় ভাই মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক শাহিন রাড়ীর মুক্তির দাবীতে মানববন্ধন। কাজিরহাট প্রবাসীর ঘরে,, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। আইনশৃঙ্খলার অবনতি। পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে’র সন্তান মোঃইকবাল খান,কে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি করায় উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জবাসী।

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৬০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আবুল হাসেম// ছাত্ররাজনীতিতে তৃণমূল থেকে বেড়ে ওঠা ইকবাল খান আগে জহির উদ্দিন তুহিন সভাপতি ও আবদুল গাফফার সাধারণ সম্পাদক পরিষদের কমিটিতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে সক্রিয় ভূমিকা রাখায় তিনি কেন্দ্রীয় হাইকমান্ডের নজরে আসেন।

রাজপথে সাহসী ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার পুরস্কার হিসেবেই এবার সহ-সভাপতি পদে পদোন্নতি পেলেন তিনি।

ইকবাল খানের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার খবর পেয়ে মেহেন্দিগঞ্জের রাজনৈতিক অঙ্গন সহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে চলছে শুভেচ্ছার জোয়ার।

স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেন, ইকবাল খান আমাদের গর্ব। তৃণমূল থেকে উঠে আসা একজন পরিশ্রমী ও ত্যাগী ছাত্রনেতা। দলের জন্য নিরলস কাজ করার স্বীকৃতি হিসেবেই তার এই অর্জন। আমরা বিশ্বাস করি, তিনি আগামীতে ও ছাত্রদলকে সুসংগঠিত করতে অগ্রণী ভূমিকা রাখবেন।

নবনির্বাচিত সহ-সভাপতি মো. ইকবাল খান প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে এই গুরুদায়িত্ব দেওয়ায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অভিভাবক দেশনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি রাজপথে ছিলাম, আছি, থাকব। মেহেন্দিগঞ্জবাসীর দোয়া ও ভালোবাসা চাই।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলকে আর ও শক্তিশালী ও গতিশীল করতে আমি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews