চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র ৪৫০/-(চার শত পঞ্চাশ) টাকা বিতরণ শুরু হয়েছে। আজ ১১ ই মে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলাল হোসেন ইউপি সচিব রহমত উল্লার, ইউপি মেম্বার ও মহিলা মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ২৯৫ দুস্থ ব্যক্তির মধ্যে ১,৩২ ৭৯৫/- টাকা উপকারভোগীর মাঝে ৪ শ’ ৫০ টাকা করে বিতরন করা হয়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply