প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৭:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২১, ২:২৫ পি.এম
প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র ৪৫০ টাকা হারে বিতরণ করলেন বেলাল চেয়ারম্যান

এম মনির চৌধুরী রানা //
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র ৪৫০/-(চার শত পঞ্চাশ) টাকা বিতরণ শুরু হয়েছে। আজ ১১ ই মে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলাল হোসেন ইউপি সচিব রহমত উল্লার, ইউপি মেম্বার ও মহিলা মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ২৯৫ দুস্থ ব্যক্তির মধ্যে ১,৩২ ৭৯৫/- টাকা উপকারভোগীর মাঝে ৪ শ’ ৫০ টাকা করে বিতরন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.