1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
ক্ষমতাসীনরা জনতাকে ‘শুয়োরের বাচ্চা’ বলে : মোমিন মেহেদী - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১ চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাও মোবাইল ফোন লুট। ঈদুল আজহার আগে মেহেন্দিগঞ্জে নসিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা, দুর্ঘটনা রোধে কঠোর প্রশাসন। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত। উলানিয়া মুজাফফর খান কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ! মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ মেহেন্দিগঞ্জে মউশিক কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। কাজির হাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের মৃত্যুবার্ষিকী দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

ক্ষমতাসীনরা জনতাকে ‘শুয়োরের বাচ্চা’ বলে : মোমিন মেহেদী

  • আপডেট সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, পুলিশ-প্রশাসন-সচিব-আমলা-মন্ত্রী-এমপিরা আগে আড়ালে-আবডালে বললেও এখন ক্ষমতাসীনরা জনতাকে ‘শুয়োরের বাচ্চা’ বলে প্রকাশে জনসভায়; তারপরও আমরা চুপ করে থাকি, কারণ আমরা বায়ান্নর প্রেরণা-একাত্তরের চেতনা থেকে সরে গেছি, ব্রিটিশ-পাকবিরোধী বিজয়ের কথা ভুলে গেছি।

২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় ক্ষমতাসীনদের গালি, নির্যাতন থেকে মুক্তির দাবিতে তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির যুগ্ম আহবায়ক কামাল আহমেদ, সদস্য রুবেল আকন্দ প্রমুখ। মোমিন মেহেদী এসময় আরো বলেন, নির্মম বাস্তবতা হলো এই যে, জাতির পিতার দেশে তাঁরই নিষিদ্ধ সংগঠন ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ এখন ক্ষমতায়; আরো কঠিন বাস্তবতা হলো এই যে, জাতির পিতা যেই নেতাকর্মীদেরকে কখনোই পছন্দ করেনি, তারা রাজনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে আমজনতাকে ‘শুয়োরের বাচ্চা’ বলে গালি দেয়ার মত স্পর্ধা যেমন দেখাচ্ছে, তেমনই জনগণকে যেখানে সেখানে গালাগালি করছে সাবেক বিরোধী দল বিএনপির মহাসচিব থেকে শুরু করে অন্যান্য দলের নেতাকর্মীরা। প্রধান দুই দল নয়; জনতা এখন প্রধান ২ পরিবারের সদস্যদের দাসে পরিণত হওয়ায় এমনটা ঘটছে।

নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী বলেন, নতুন প্রজন্ম খুবই সুক্ষ্মভাবে লক্ষ্য করছে- ছাত্র-যুব-জনতাকে কারা কষ্ট দিয়ে, দ্রব্যমূল্য বাড়িয়ে টাকা পাচার করছে, প্রতিটি পাচারকারীর তথ্য সংগ্রহ করছে তারা। যদি দেশকে খাদের কিণারে নিয়ে যাওয়ার পায়তারা করা হয়; নতুন প্রজন্মের প্রতিনিধিরা জনগণকে সাথে নিয়ে অতিতের পাচারকারী আর বর্তমান পাচারকারীদের পাশাপাশি সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে যাওয়া ২ দলের প্রতিটি রাঘব বোয়ালকে কঠিন গণধোলাই দিয়ে বুঝিয়ে দেবে এদেশের মানুষ সবচেয়ে বেশি শক্তিশালী।

সভা থেকে সাম্প্রতিক সময়ে রাজধানীতে আওয়ামী কর্মসূচিতে মহানগর দক্ষিণের নেতা হুমায়ুন কবিরের ‘শুয়োরের বাচ্চা’ বলে গালি দেওয়ার তীব্র নিন্দা ও বিচার দাবি করা হয়।
————————————————————————-

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews