মেহেন্দিগঞ্জে তরমুজ কেজিতে বিক্রির অভিযোগ। গরিবেরা রয়েছে না খেয়ে।
আপডেট সময় :
মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
৫৭৮
০ বার সংবাদটি পড়া হয়েছে
রাজিব তাজ //
বৈশাখের খাদ্যতালিকায় পান্তা-ইলিশের সাথে তরমুজ যুক্ত না হলে যেনো বৈশাখই পূর্নতা পায় না।
কিন্তু যখন এই তরমুজ নিয়েই চলে সিন্ডিকেট ও কালোবাজারি তখন জনসাধারণের চোখ চরক গাছে।
দেশের সর্বত্র যখন গরমের প্রভাব বেশি তখন তরমুজ ব্যবসায়ীদের ব্যবসায় সবুজ বাত্তি। তরমুজ ব্যবসায়ীরা সাইজে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করে। যেখানে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নীতিমালা হলো পণ্য যে পদ্ধতিে ক্রয় করবে সে পদ্ধতিতে বিক্রয় করবে মানে ওজনে কিনলে ওজনে বিক্রি করবে আর সাইজে কিনলে সাইজ হিসাবে বিক্রি করবে।
এমনটাই অভিযোগ উঠে এসেছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার তরমুজ ব্যবসায়ীদের বিরুদ্ধে।
মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের তরমুজ ব্যবসায়ীরা সাইজে তরমুজ কিনে, এরপর ক্রেতাদের কাছে কেজি হিসেবে বিক্রি করে, এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে জনসাধারণ, এবং সল্প আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে। অর্থাৎ অনৈতিক পদ্ধতিতে চলছে তরমুজ বিক্রি ঠকছে ক্রেতা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মেহেন্দিগঞ্জ থানার সামনে, তেমুহনী চত্ত্বর, ফেন্সিস্টোর মোড়, থানার ব্রীজের সাথে একাধিক দোকান, ফলপট্টি এসব দোকানে কেজি হিসেবে তরমুজ বিক্রি করছে।
এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে’র সাথে আলাপ কালে তিনি জানান, বিষয়টি আমাকে জানানো হয়েছে, বাজার কমিটির সাথে কথা বলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply