1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালে গড়ে প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ৪শ মানুষ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশ :
আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
সংবাদ শিরনাম :

বরিশালে গড়ে প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ৪শ মানুষ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৩১৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

বরিশাল বিভাগে গড়ে প্রতিদিন ৪শ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এক দুই দিনের মধ্যেই বাড়ি ফিরছেন তারা। এ কারনে ডায়রিয়ায় আক্রান্ত হলেও হাসপাতালগুলোতে রোগীর চাপ নেই। শুষ্ক মৌসুমে বরিশাল ডায়রিয়া প্রবন এলাকা হলেও আপাতত এখানে তেমন প্রকোপ দেখা দেয়নি বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

তিনি জানান, এপ্রিলের শুরুর দিকে বরিশালে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। গত রবিবার বরিশাল বিভাগে ৪শ ১৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়। সাম্প্রতিক সময়ে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ৪শ জন। একদিনে সর্বাধিক ৪শ ২০ জন আক্রান্ত হয়েছিলো চলতি মৌসুমে। হাসপাতালে ভর্তির পর প্রাথমিক সেবা শুশ্রুষার সুস্থ্য হয়ে এক থেকে ২ দিনের মধ্যে বাড়ি ফিরে যায় তারা। এ কারনে হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ নেই বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বরিশাল লবনাক্ত পানির এলাকা। শুষ্ক মৌসুমে এখানে প্রতি বছর ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। কিন্তু এ বছর এখন পর্যন্ত বরিশালে ডায়রিয়া পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেছেন তিনি। ডায়রিয়া পরিস্থিতি মোকবেলায় পর্যাপ্ত আইভি ও খাবার স্যালাইনসহ অন্যান্য প্রস্তুতি রয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

এদিকে মঙ্গলবার বরিশাল শের-ই বাংলা মেডিকল কলেজ হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩৩ জন রোগী। সাম্প্রতিক সময়ে ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তির সংখ্যা কিছুটা ওঠানামা করছে বলে জানিয়েছেন হাসপাতালের তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন। এদিকে আজ বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৩১ জন রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছেন ওই হাসপাতালেল আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল। চলতি মৌসুমে বরিশাল বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কোন রোগী মারা যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগীয় উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews