মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
বরিশালে মেহেন্দিগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসভার অম্বিকাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অম্বিকাপুর সাকিনস্থ হানিফ রাঢ়ীর ভাঙ্গারীর দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় ইউনুছ পলোবান (২৬) নামে এক যুবককে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত ইউনুছ পলোবান বাদল পলোবানের ছেলে এবং তার মাতার নাম সামছুন নাহার। তার বাড়ি অম্বিকাপুর ৩ নং ওয়ার্ডে।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply