1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

মেহেন্দিগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৯ই সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অম্বিকাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জিএস খোকনের বাড়ির মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে তিনজনকে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন
১. মোঃ রাসেল বেপারী (৪৬), পিতা: বাচ্চু বেপারী, মাতা: হাসিনা বেগম।
২. মোঃ রাকিব হাওলাদার (৩২), পিতা: মোঃ সিদ্দিক হাওলাদার, মাতা: রোকেয়া বেগম।
৩. শাখাওয়াত হাওলাদার (৩৩), পিতা: হাজী মোঃ মোশারফ হোসেন, মাতা: মোসাঃ তাছলিমা বেগম।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার তিনজনই মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews