1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

মেহেন্দিগঞ্জে শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষাপ্রধানদের সঙ্গে প্রতিমন্ত্রী রাজীব আহসানের মতবিনিময়

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়াম কমপ্লেক্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার প্রত্যেকটি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে শিক্ষার মান, প্রতিষ্ঠানের পরিবেশ এবং মানোন্নয়নে করণীয় বিষয়ে মতামত জানতে চান প্রতিমন্ত্রী রাজীব আহসান।

আলোচনার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের পরিবেশ, সীমানাপ্রাচীর নির্মাণ, বালু ভরাটসহ বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। পাশাপাশি মাদকের প্রভাব, বখাটেদের উৎপাত এবং স্মার্টফোনের নেতিবাচক প্রভাব নিয়েও আলোচনা করেন তারা।

প্রতিমন্ত্রী রাজীব আহসান তার বক্তব্যে আলোচনায় উঠে আসা প্রতিটি নেতিবাচক বিষয়ে গুরুত্বসহকারে পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, একাডেমিক সুপারভাইজার মো. সেলিম, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, পৌর শাখা বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন, সদস্যসচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা,বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দীন পিপলু প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews