1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

 

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ৯নং পূর্ব সুলতানী ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি নেতা নাসির উদ্দিন তালুকদার।

তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি অবিভক্ত উলানিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান ইউনিয়ন বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনীতির পাশাপাশি তিনি নিজ এলাকায় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।

এ বিষয়ে নাসির উদ্দিন তালুকদার বলেন, আসন্ন ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার পদে তিনি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।

এদিকে তার অনুসারীরা তাকে নিয়ে খুবই আশাবাদী। এলাকার তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews