1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বোয়ালখালীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০, সেতু-সড়ক অবরোধ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নোটিশ :
আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
সংবাদ শিরনাম :

বোয়ালখালীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০, সেতু-সড়ক অবরোধ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৯৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রামের পূর্ব কালুরঘাটে রিজেন্ট টেক্সটাইলে শ্রমিক-পুলিশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। ক্ষুব্ধ শ্রমিকরা চট্টগ্রাম -কক্সবাজার আরাকান সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে দেন। বিক্ষোভরত শ্রমিকরা কালুরঘাট সেতুতে যানচলাচল বন্ধ করে দেন। এতে দীর্ঘ যানজটসহ ভোগান্তিতে পড়েছেন যাত্রীসাধারণ।

আজ সোমবার (৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার পূর্ব কালুরঘাট রিজেন্ট টেক্সটাইলের শ্রমিকরা বকেয়া বেতনের জন্য আসলে তাদের কারাখানায় প্রবেশ করতে দেননি মালিক পক্ষ। এ সময় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ওপর চড়াও হয়ে লাঠিপেঠা করলে সংঘর্ষের সৃষ্টি হয়। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়েন।

এতে আহত হন শ্রমিক আবু সহিদ রুবেল (২৭)লিজা (৩০) মো. মামুন (২২) লিজা আকতার (২০)রত্না দাশ পুলিশ সদস্য মো. সজিব (২৭) গোলাম নবী (৫৪) মো. মহিউদ্দীন (২৭)বৃষ্টি বড়ুয়া (২৩)হাসান মাহমুদ রুবেল (২৬) ও যতীন্দ্র ত্রিপুরা (৩৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন।

শ্রমিকরা জানান, রিজেন্ট টেক্সটাইলে দেড় হাজার শ্রমিক কাজ করেন। গত ১৬ মার্চ শ্রমিকদের ০২ মাসের বেতন বকেয়া রেখেই কারখানা বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ। আন্দোলনের মুখে এর ০৪ দিন পর এপ্রিল মাসের ০৩ তারিখ বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেন মালিকপক্ষ। নির্ধারিত তারিখ শ্রমিকরা বেতন নিতে আসলে কর্তৃপক্ষ ০৪ এপ্রিল সোমবার কারখানায় চাকুরিতে যোগদানসহ বেতন দিবে বলে আশ্বাস দিলে কর্তৃপক্ষ। মালিকপক্ষের কথা মতো শ্রমিকরা পূর্ব কালুরঘাটে জড়ো হন বলে জানান কারখানার শ্রমিক মো. আকবর হোসেন ও সমীর দাশ।

শ্রমিক মো. সালাউদ্দিন, মনির উদ্দিন, নুরুল গণি ও জাগির হোসেন জানান, কোনো কথাবার্তা ছাড়াই কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। তাও ০২ মাসের বেতন বকেয়া রেখেছেন। বাজারে এখন সবকিছুর দাম বেশি। এরমধ্যে রমজান মাস চলছে। আমরা গরীব মানুষ টাকা ছাড়া কিভাবে চলবো ?

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার জানান, কারখানা মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। তবে মালিকপক্ষের সাড়া পাওয়া যাচ্ছে না। আমরা আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews