1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
মিরপুরে স্বামীর হাতে আ.লীগ নেত্রী খুন : স্বামী গ্রেফতার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

মিরপুরে স্বামীর হাতে আ.লীগ নেত্রী খুন : স্বামী গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৪৬৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে ওমর ফারুক নামে এক ব্যক্তি। নিহতের নাম-উমামা বেগম কনক (৪২)। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপকমিটির সদস্য। বদরুন্নেসা কলেজের ভিপি ছিলেন তিনি। শুক্রবার রাতে রাজধানীর পল্লবীর ডিওএইচএস এলাকার বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ স্বামী ফারুককে গ্রেফতার করেছে।

উমামার দুলাভাই মো. বাবুল জানান, ডিওএইচএসের এভিনিউ-৪ এর ১১ নম্বর রোডে একটি ফ্ল্যাটে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন ওমর ফারুক। দীর্ঘদিন তিনি জাপানে ছিলেন। দেশে ফিরেন কয়েক বছর আগে। তাদের দুই সন্তান। বড় মেয়ে ফাহিমা ‘ও’ লেভেল এবং ছেলে ওয়াসিফ ৩য় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ওমর ফারুক রান্নাঘর থেকে বঁটি নিয়ে উমামাকে কোপায়। এতে রক্তাক্ত হয়ে মেঝেতে পরে যান তিনি। ডিওএইচএস কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাত ১২টায় উমামাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, জাপান প্রবাসী ওমর ফারুক পাঁচ বছর আগে দেশে এসে ব্যবসা শুরু করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। ঘটনার রাতে ফ্ল্যাট নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে জখম করেন ফারুক। উমামার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আর ফারুক গ্রেফতার হয়েছে।

উমামার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীও শোক প্রকাশ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews