বোয়ালখালী সমাজ সেবা অফিস ৫১ ব্যক্তি পেল ০১ লক্ষ টাকা করে অনুদান
আপডেট সময় :
শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
৩০৮
০ বার সংবাদটি পড়া হয়েছে
এম মনির চৌধুরী রানাঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের অধীনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহযোগীতায় বোয়ালখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৫১ ব্যক্তিকে ০১লক্ষ এক হাজার টাকা অনুদান দিয়েছে।
আজ (৩০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে ৫১ জন ব্যক্তিকে এই অনুদান হাতে তুলে দেন। বোয়ালখালী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে, ক্ষতিগ্রস্থ ব্যক্তি, দূর্ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্থ ব্যক্তি, দুরারোগ্য ও জটিলরোগে আক্রান্ত দারিদ্র ব্যক্তি এবং অতি দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বোয়ালখালী উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মাদ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম।উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫১ জন ব্যক্তিরা অনুদানের টাকা গ্রহন। করেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply