1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রকে জবাই করা লাশ উদ্ধার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রকে জবাই করা লাশ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৯৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে ইফতেখার মালিকুল মাশফিক (০৮) নামের এক মাদ্রাসা ছাত্রকে জবাই করে হত্যা করা হয়েছে।

আজ (০৫ মার্চ) শনিবার সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লাহুম্মা হযরত শেখ অছিয়র রহমান ফারূকী (ক:) এতিমখানা ও হেফজ খানায় এ নৃশংস হত্যাকান্ড ঘটে।

জানা গেছে, মাশফিক গত বছরের অক্টোবর মাসে ওই হেফজখানায় নাজেরা বিভাগে ভর্তি হয়। ০৬ মাস যেতে না যেতেই নৃশংসভাবে খুনের শিকার হয় শিশু মাশফিক, এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ছাত্র-অভিভাবক ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন মা-ভাই ও স্বজনদের আহাজারীতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ক্ষোভে ফেঁপে উঠেন স্থানীয়রা। নিহত মাশফিক একই ইউনিয়নের ফকিরাখালী এলাকার প্রবাসী আবদুল মালেকের সন্তান। সে ০৩ ভাইয়ের মধ্যে সবার ছোট।

নিহতের মাশফিকের মামা মাসুদ খান জানান, সকাল সাড়ে সাতটার দিকে মাদ্রাসার এক শিক্ষক বাড়িতে গিয়ে বলে মাশফি বাথরুমে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরেনি, খবর পেয়ে আমরা মাদ্রাসায় ছুটে যাই মাদ্রসা ছাত্ররাসহ আমরা সকলে মাদ্রাসা এলাকায় তাকে খুঁজতে থাকি। এক পর্যায়ে কয়েকজন মাদ্রাসা ছাত্র মাদ্রাসার স্টোর রুমে মালামালের চাপায় পা দেখতে পেয়ে চিৎকার করে কান্না করতে থাকলে সেখানে এগিয়ে যাই। স্টোর রুমে ব্যানারে মোড়ানো মাশফির গলাকাটা রক্তাক্ত নিথর দেহ দেখতে পেয়ে সেখান থেকে নিচে নিয়ে আসি। এসময় মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টিকে ধামাচাপা দিতে মাশফি’র নিথর দেহ পুন:রায় স্টোর রুমে নিয়ে রেখে দিয়ে মাদ্রাসার গেইটে তালা দিয়ে রাখে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য হাফেজ জাফর আহম্মদ, হাফেজ রুস্তম আলী, শাহাদাত হোসেন নামে ০৩ মাদ্রসার শিক্ষককে আটক করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক (পিপিএম, সেবা) ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, এটি একটি নৃশংস হত্যাকান্ড। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews