1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বোয়ালখালীতে পানির সংকট, হুমকির মুখে জনজীবন - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত। উলানিয়া মুজাফফর খান কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ! মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ মেহেন্দিগঞ্জে মউশিক কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। কাজির হাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের মৃত্যুবার্ষিকী দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী নাসির হাওলাদার আটক। মেহেন্দিগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে অপরিকল্পিত ড্রেজিংয়ের প্রতিবাদে মানববন্ধন।
সংবাদ শিরনাম :

বোয়ালখালীতে পানির সংকট, হুমকির মুখে জনজীবন

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪৫৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার অধিকাংশ হস্তচালিত নলকূপে পানি উঠছে না। ফলে এসব এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট।

পাশাপাশি পানির অভাবে মানবেতর জীবনযাপন করছে এসব এলাকার সাধারণ মানুষ।

অস্বাভাবিকভাবে পানির স্তর নীচে নেমে যাওয়ার ফলে অবস্থা প্রকট হওয়ায় এই রমজানে দিশেহারা এলাকাবাসী। পড়েছেন চরম দুর্ভোগে।

পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে এ সমস্যা দেখা দিয়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে সাধারন মানুষ পড়েছে চরম পানি সঙ্কটে। যেসব স্থানে পানি উঠছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

পানি না থাকায় ভোগান্তির কথা জানিয়ে মোঃ লোকমান (৩০)বলেন, টিউবওয়েলের হাতল ধরে অনেকক্ষণ চাপাচাপি করলে ও পানি আসছে না। আমরা পানির জন্য খুব কষ্ট পাচ্ছি।

পশ্চিম শাকপুরা গ্রামের রিনা আকতার (২৮) বলেন, রান্নাবান্নাসহ সব কাজেই পানি লাগে। টিউবওয়েলে পানি উঠছে না, অনেক দূর থেকে পানি আনতে হচ্ছে। আশপাশের সবার বাড়িতে ও একই সমস্যা। যে কলে পানি উঠছে সেখানে আবার লাইনে দাঁড়িয়ে পানি নিতে হয়।

পানির স্তর ৩০ ফুটের বেশি নিচে নেমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল উপ-সহকারী প্রকৌশলী সুধীর সিংহ বড়ুয়া বলেন, সাধারণত বর্ষার সময়ে পানির স্তর ৫ থেকে ৭ ফুট গভীরে (নিচে) থাকে।

তবে এখন সেটা ৩০ ফুটেরও বেশি নিচে নেমে গেছে। ২২ ফুট পর্যন্ত পানি নিচে নামলেও হস্তচালিত নলকূপে পানি তোলা সম্ভব, তবে এর বেশি হলে পাম্প (হাওয়া) সৃষ্টি হয়। পানি উঠতে চায় না।

উপজেলা মহিলা-ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম বলেন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। গরমের শুরুতে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক এলাকার নলকূপে পানি পাওয়া যাচ্ছে না।

সরকারিভাবে গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে পানি সংকট নিরসনে চেস্টা করা হচ্ছে। গভীর নলকূপ স্থাপনের এসব প্রকল্প বাস্তবায়ন হলে পানির কষ্ট থাকবে না বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews