1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বিনা পয়সায় সেবার দিন শেষ : টোল আদায় প্রসঙ্গে প্রধানমন্ত্রী - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১০ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে অপরিকল্পিত ড্রেজিংয়ের প্রতিবাদে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। হিজলায় ইয়াবা সম্রাজ্ঞী তাসলিমা বেগম ৫৫২ পিচ ইয়াবাসহ আটক। কাজিরহাটে দুই মাদক ব্যবসায়ীকে ৭৯পিস ইয়াবা সহ গ্রেফতার করেন কাজিরহাট থানা পুলিশ । প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশে বিআইডব্লিউটিএর পন্টুন বরাদ্দ, ভোগান্তির দিন শেষ’ বলছেন যাত্রীরা। মেহেন্দিগঞ্জের সন্তান মোঃ আরিফ হোসেন অনন্য কে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত। মেহেন্দিগঞ্জে’র সন্তান মোঃইকবাল খান,কে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি করায় উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জবাসী। মেহেন্দিগঞ্জে দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ জন আহত, হাসপাতালে ভর্তি! মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা।
সংবাদ শিরনাম :

বিনা পয়সায় সেবার দিন শেষ : টোল আদায় প্রসঙ্গে প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-সিলেট মহাসড়কসহ দেশের বড় সড়কগুলোতে টোল আদায়ের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ‘বিনা পয়সায় সেবার দিন শেষ।’

প্রধানমন্ত্রী মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ কথা বলেন। সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকের সামনে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) ধারণা- বিনা পয়সায় সেবার দিন শেষ। আমাদের এমন মনোভাব সবকিছুর সেবা চাই কিন্তু পয়সা দিতে রাজি না। বিশেষ করে যাদের পকেটে পয়সা আছে, তারা দেয়ই না। এটা আমাদের কালচার। এ থেকে বেরিয়ে আসা উচিত। প্রধানমন্ত্রী চান- বড় সড়ক যেগুলো নির্মাণ করছি, এগুলোতে টোল আদায় করব।’

একনেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পটি ১৬ হাজার ৯১৮ কোটি ৫৯ লাখ টাকা খরচে অনুমোদন দেয়া হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের বিষয়ে আলোচনা করতে গিয়ে পুনরায় মহাসড়কে টোল আদায়ের বিষয়টি বলেন প্রধানমন্ত্রী।

সরকার প্রধানের বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘ঢাকা-সিলেটে যে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে, সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। এগুলো থেকে আমরা টোল আদায় করব। এ ব্যাপারে আজ আবার তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন।’

মন্ত্রী জানান প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই টোল আদায় করে শুধু সরকারের রাজস্ব আদায়ের জন্য নয়, ইয়ারমার্ক একটা অ্যামাউন্ট থাকে। যাতে ওই সড়কগুলোর মেরামতে এই টাকা ব্যয় করা যায়’।

শেখ হাসিনার আরও নির্দেশনা তুলে ধরে এম এ মান্নান বলেন, ‘এই যে সড়ক বানাচ্ছি, যাওয়ার পথে যেন বিশ্রামের জায়গা থাকে। কফি খাওয়ার জায়গা থাকে। একটু বসে হালকা হওয়ার জায়গা থাকে। একটা সুন্দর ওয়াশরুম থাকে। নারীদের চেঞ্জিং রুম ও বসার জায়গা যেন থাকে। সড়ক ও জনপথ অধিদফতরকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, ঢাকা-সিলেট মহাসড়ক বা ঢাকা-চট্টগ্রাম রুটে এগুলো করতেই হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews