1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
নারী ধর্ষক ও নির্যাতন কারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যাবস্থা নিতে হবে-ডিসি খাইরুল আলম!! - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১ চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাও মোবাইল ফোন লুট। ঈদুল আজহার আগে মেহেন্দিগঞ্জে নসিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা, দুর্ঘটনা রোধে কঠোর প্রশাসন। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

নারী ধর্ষক ও নির্যাতন কারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যাবস্থা নিতে হবে—-ডিসি খাইরুল আলম!!

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৩৭৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ঃ     বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ খাইরুল আলম বলেছেন,নারী ধর্ষক ও নির্যাতন কারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যাবস্থা নিতে হবে।এর ফলে সাধারন জনগন খুব তাড়াতাড়ি পুলিশি সেবা পাবে এবং অপরাধীরা অপরাধ প্রবনতা থেকে দূরে থাকবে।কোন সংবাদ আসার সাথে সাথেই ঘটনা স্থলে যেতে হবে।ধর্ষন একটি জঘন্যতম অপরাধ।ধর্ষনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।সবাই সচেতন হয়ে ধর্ষকদের সামাজিক ভাবে বয়কট করতে হবে।

শুক্রবার(১৬ অক্টোবর) বিকালে বিএমপি উত্তর বিভাগের উদ্যোগে বরিশাল এয়ারপোর্ট থানা ও কাউনিয়া থানায় বিট অফিসারদের সাথে পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশের প্রস্তুুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেছেন,পুলিশে কর্মরত নারী সহকর্মীদের সাথে ভাল আচরন করতে হবে।নারীদের ক্ষমতায়নে কাজ করতে হবে।নারীরা আজ কর্মক্ষেত্র সহ সবক্ষেত্রে এগিয়ে আছে।মহামারী করোনাকালেও নারীরা পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করে গেছেন। নারী পুরুষ সবাইকে এক হয়ে কাজ করতে হবে।আমাদের কাছে নারী পুরুষ সবাই নিরাপদ।খারাপ লোককে আইনের মাধ্যমে ভাল করার দায়িত্ব রাষ্ট্রের।সমাজের খারাপ মানুষ গুলিকে ভাল করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী ধর্ষকদের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড নিশ্চিত করতে আইন সংশোধন করেছেন। আমরা বিশ্বকে জানান দিতে চাই যে আমরা নারীবান্ধব,নারীদের প্রতি সহনশীল।নারীদের সুরক্ষা প্রদানে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।

উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ খাইরুল আলম বলেন,নারীদের প্রতি সহিংসতা রোধে আমরা জিরো টলারেন্স,পুলিশ হেড কোয়ার্টার্সের মাধ্যমে সারাদেশের নারী নির্যাতন বিরোধী সেলগুলো মনিটরিং করা হচ্ছে।প্রত্যন্ত অঞ্চলের মানুষকে পুলিশের সেবার ধরন সম্পর্কে বিস্তারিত জানাতে হবে।জনগনের সেবার জন্য বিট পুলিশিং,কমিউনিটি পুলিশিং,ওপেন হাউজ ডে,নারীনির্যাতন সেল,ভিকটিম সাপোর্ট সেন্টার,নারীশিশু ডেস্ক,৯৯৯ সহ সকল প্রকার সেবামূলক কর্মসূচী সম্পর্কে জনগনকে জানিয়ে দিতে হবে।

তিনি বলেন,আগামীকাল শনিবার ১৭ অক্টোবর সকাল ১০ টায় আইজিপি স্যারের নের্তৃত্বে এক যোগে সারাদেশের ৬৯১২ টি বিট এলাকায় নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হবে।উক্ত সমাবেশ সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান,কাউনিয়া থানার
সহকারী কমিশনার মাসুদ রানা,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) মোঃ লোকমান সহ এয়ারপোর্ট ও কাউনিয়া থানার সকল বিটঅফিসার বৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews