1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
ধর্ষণের প্রতিবাদে উত্তাল জাতীয় প্রেসক্লাব-শাহবাগ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ।

ধর্ষণের প্রতিবাদে উত্তাল জাতীয় প্রেসক্লাব-শাহবাগ

  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪৭০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

দৈনিক একুশের সময় // সারাদেশে নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের মতো জঘন্যতম সব কার্যকালাপের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বর। এদিকে একই দাবিতে শাহবাগে মহাসমাবেশ শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো।

শুক্রবার সকাল থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানারে জনসমাগম ঘটতে থাকে। সকাল ১০টার দিকে প্রতিবাদে মুখর হয়ে ওঠে প্রেসক্লাব চত্বর। বিভিন্ন সংগঠনের প্রায় হাজারখানেক মানুষ সকাল থেকে বিক্ষোভ, প্রতিবাদ করছেন।

সম্প্রতি দেশে ধর্ষণ, যৌন হয়রানির প্রবণতা বৃদ্ধির প্রতিবাদে সামাজিক প্রতিরোধের দাবিতে নাগরিক ঐক্য, ফিউচার অব বাংলাদেশ, বাংলাদেশ কনফেডারেশন অব লেবার (বিসিএল), জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, ঢাকাস্থ নোয়াখালী বেগমগঞ্জ ঐক্য পরিষদ, খেলাফত মজলিস, অলিন্দের সদস্য এই বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ করছেন।

আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের ব্যানার হাতে প্রতিবাদ জানিয়েছেন। তাদের ব্যানারে লেখা ছিল– ‘আমার বোন আজ ধর্ষিতা মানুষ তুমি চুপ কেন?’, ‘ধর্ষকদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন কর’, ‘ধর্ষণকারীর ফাঁসি চাই’, ‘বঙ্গবন্ধুর এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, ‘চলো যাই যুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে’, ধর্ষণকারীদের প্রকাশ্য ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’, ‘স্টপ রেপ নাউ’, ‘ধর্ষণের একমাত্র শাস্তি প্রকাশ্যে ফাঁসি’, ‘ঘরে বাহিরে নারীরা থাকুক নিরাপদে’, ‘স্টপ রেপ’ এবং ‘হোক প্রতিবাদ হোক প্রতিরোধ সর্বত্র/ধর্ষণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’।

এদিকে শাহবাগে সারা দেশে সংঘটিত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে সরকারের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ এনে এই মহাসমাবেশ ডেকেছে বাম ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’। দেশে অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে ও স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবিতে এই মহাসমাবেশ ডাকে তারা।

মহাসমাবেশের শুরুতেই ধর্ষণবিরোধী মিছিল, বক্তব্য, গান, কবিতা ও স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ।

এতে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও অনেকে এসে যোগ দিয়েছেন। এ সময় তাদের নানা স্লোগান সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে সমাবেশে আসতে দেখা গেছে।

সম্প্রতি সিলেটের এমসি কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্রয়। শিক্ষার্থী, সাধারণ জনগণ, দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তীব্র প্রতিবাদ। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার তীব্র দাবি উঠেছে সাধারণ জনগণের পক্ষ থেকে। ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকেও জনগণের এই দাবির পক্ষে সমর্থন জানানো হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সমাবেশে বক্তারা বলেন, সরকারের মন্ত্রীরা বলেন, ‘আমেরিকা-ইউরোপ থেকে বাংলাদেশে নারীরা নির্যাতন কম হয়’। ধর্ষণের ঘটনায় মন্ত্রীরা এই ধরনের কথা বলেন। তাহলে আমরা কোন দেশে বাস করছি? তিন বছরের কন্যাশিশু থেকে ৭০ বছরের বৃদ্ধা ধর্ষণকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। এরকম একটি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এখন মানুষ বেশি এসব ঘটনা সম্পর্কে জানতে পারছে। দেশে শতকরা ৮০টি ধর্ষণের ঘটনা প্রকাশ পায় না। বাকি ২০টি ধর্ষণের মধ্যে আদালতে মামলা পর্যন্ত গড়ায় ১০টি। তার মধ্যে শতকরা ৫টি ক্ষেত্রে ধর্ষকের শাস্তি হয়।

এ সময় তারা নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি, ধর্ষণচেষ্টা ও নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, লক্ষ্মীপুরের রামগতিতে বিধবা নারীকে ধর্ষণ, ভোলার চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণ, গোপালগঞ্জের কোটালিপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, কুষ্টিয়ার মিরপুরে মাদরাসার শিক্ষার্থীকে ধর্ষণ, রাজশাহীর গির্জায় ধর্ষণ, কিশোরগঞ্জে কিশোরীকে ধর্ষণ, বরিশালের বাকেরগঞ্জে শিশুধর্ষণ, আশুলিয়ায় দুই কিশোরীকে ধর্ষণ, রাজধানীর খিলগাঁওয়ে চার শিশুকে যৌন হয়রানি, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে নারীর প্রতি সসিংসতা বন্ধে এবং এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

একই সময়ে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ যারা করেছে, তাদের মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদ, ধর্ষণকারী গ্রেপ্তার হওয়ায় প্রধানমন্ত্রীকে ধনবাদ ও দোষীকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকার নোয়াখালী বেগমগঞ্জ ঐক্য পরিষদ।

সারাদেশে অব্যাহত নারী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নারী নির্যাতন, ধর্ষণ, খুন ও নানাবিধ অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রশাসনের যথাযথ দায়িত্ব পালন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মানব কল্যাণমূলক সংগঠন ‘ব্লাজা’। ধর্ষণ, হত্যা, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগরী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews