1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
দেশে করোনায় শনাক্ত ছাড়াল সাড়ে সাত লাখ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সংবাদ শিরনাম :

দেশে করোনায় শনাক্ত ছাড়াল সাড়ে সাত লাখ

  • আপডেট সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪৮২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

দেশে ২৪ ঘণ্টায় আরও ৩ হাজারের বেশি ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্ত ছাড়াল সাড়ে সাত লাখ। আর মৃত্যু ১১ হাজারের বেশি। এক দিনে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে তা কিছুটা কম। সোমবার মারা যান ৯৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ১১ হাজার ২২৮ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৩১ জন। আগের দিন শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৩০৬ জন। সবমিলিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫ হাজার ২৩৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন এক দিনে। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ, তা সাত লাখ পেরিয়ে যায় ১৪ এপ্রিল। ১৩ দিনে যোগ হলো আরও অর্ধ লাখ নতুন রোগী। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হন। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছরের ২৫ এপ্রিল তা ১১ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৫৮টি ল্যাবে ২৪ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৩ লাখ ৯৫ হাজার ৫২৪টি নমুনা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৯০ হাজার ৬৮৪টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ১৪ লাখ ৪ হাজার ৮৪০টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৫১ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৪৫ জন পুরুষ আর নারী ৩৩ জন। তাদের ৪৯ জন সরকারি হাসপাতালে, ২৭ জন বেসরকারি হাসপাতালে মারা যান। বাসায় মারা যান দুজন। তাদের মধ্যে ৫৩ জনের বয়স ৬০ বছরের বেশি, ১৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, সাতজনের বয়স ৪১ থেকে ৫০ বছর, তিনজনের বয়স ৩১ থেকে ৪০ বছর। মৃতদের মধ্যে ৫০ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রাম বিভাগের, ছয়জন রাজশাহী বিভাগের, ছয়জন খুলনা বিভাগের, একজন বরিশাল বিভাগের, তিনজন সিলেট বিভাগের এবং দুজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ১১ হাজার ২২৮ জনের মধ্যে আট হাজার ২২৬ জনই পুরুষ এবং তিন হাজার দুজন নারী। মোট মারা যাওয়াদের মধ্যে ৬ হাজার ৫৬৪ জন ঢাকা বিভাগের, ২ হাজার ২২ জন চট্টগ্রাম বিভাগের, ৫৮৮ জন রাজশাহী বিভাগের, ৬৮৫ জন খুলনা বিভাগের, ৩৩২ জন বরিশাল বিভাগের, ৩৮২ জন সিলেট বিভাগের, ৪১৭ জন রংপুর বিভাগের এবং ২৩৮ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews