1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
তাবিজ করে প্রেমিকাকে না পেয়ে কবিরাজকে কুপিয়ে হত্যা। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
সংবাদ শিরনাম :

তাবিজ করে প্রেমিকাকে না পেয়ে কবিরাজকে কুপিয়ে হত্যা।

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৯৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকুপে নারী কবিরাজ ফাতেমা বেগমকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে এক যুবক। তাবিজে কাজ না করায় তার কাছে চিকিৎসা নিতে আসা যুবক মো. এহেছান এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ।

আজ সোমবার (১২ জুলাই) সকালে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের টাইমবাজারের পশ্চিমে মোস্তাক আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা হলেন- ফাতেমার মেয়ে পাখি আক্তার (২২) ও বৃষ্টি (১০) এবং রাবেয়া বেগম (৩৫) নামে এক নারী।

অভিযুক্ত এহছান একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাইজ পাড়া মেহেরজান বাপের বাড়ীর মো. ইব্রাহীমের ছেলে। ঘটনার পর পুলিশ এহেছানকে (২৪) আটক করেছে।

বাঁশখালী থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের টাইমবাজারের পশ্চিমে মোস্তাক আহমদের স্ত্রী ফাতেমা বেগম হাজিরা (কবিরাজ) দেখার কাজ করেন। এহেছান তার প্রেমিকাকে পেতে ফাতেমার কাছ থেকে তাবিজ নিয়েছিলেন। তাতে ফলাফল না পেয়ে তার কাছে ডাব পড়া নিতে আসেন।

এহেছান তার ভালোবাসার মেয়েটিকে পেতে ফাতেমার কাছে ‘ডাব পড়া’ দিতে বলেন। ফাতেমা অসম্মতি জানালে মুহূর্তেই ক্ষীপ্ত হয়ে কাছে থাকা ব্যবহৃত দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন। বাড়ি থেকে বের করে রাস্তায় দা দিয়ে ঘাড়ে, পিঠে, মাথায় জখম করেন। বাধা দিতে গিলে ফাতেমার মেয়ে পাখি আক্তার, বৃষ্টি এবং রাবেয়া বেগমকে কুপিয়ে জখম করেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করে জরুরি ভিত্তিতে চমেক হাসপাতালে নেওয়ার পথে ফাতেমার মৃত্যু হয় বলে জানান তার ছেলে বাদশা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত যুবককে আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews