1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবি বদলে ফেলুন ৩০ মিনিটে - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত।

জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবি বদলে ফেলুন ৩০ মিনিটে

  • আপডেট সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৫৫৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করা হয়েছে প্রায় এক যুগেরও বেশি সময় আগে। তখন যেসব ছবি ব্যবহার করা হয়েছিল সেগুলো অনেকের বর্তমান ছবির সঙ্গে মেলে না। আবার অনেকের ছবি বেশ অসুন্দর। ফলে অসুন্দর বা পুরনো ছবি পরিবর্তন করার প্রয়োজন হয়। এই কাজটি ওয়েবসাইট থেকে অনলাইনে করা হয়। ছবি পরিবর্তন ছাড়াও এনআইডির অনেক পুরনো তথ্য হালনাগাদ করা যায়।

জাতীয় পরিচয় পত্রের ছবি পরিবর্তন বা তথ্য হালনাগাদ করার জন্য প্রথেমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের ওয়েব সাইট (https://services.nidw.gov.bd/registration) এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

এই ওয়েবসাইটে প্রবেশের সময় https ফরম্যাটের কারণে অনেক ক্ষেত্রে ফায়ারফক্স ব্রাউজারে ‘This Connection is Untrusted’ লেখা আসতে পারে।  সেক্ষেত্রে ‘I Understand the Risks’ এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর ‘Add Exception’ এবং পরে ‘Confirm Security Exception’ ক্লিক করলে সাইট ওপেন হবে।

এবার প্রয়োজনীয় তথ্য বসিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড বসিয়ে লগ ইন করুন।

রেজিষ্ট্রেশন করতে নিম্নের ধাপসমূহ অনুসরণ করতে হবে-

>> প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা।
>> আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড সহকারে লগ ইন করা।
>> তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটির প্রিন্ট করা।
>> প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির স্ক্যানকৃত কপি অনলাইনে জমা দেয়া।
>> তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দেওয়া।

লগইন করার পর এবার “রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই” ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ফর্ম ওপেন হবে। এখন ফর্মটি পূরণ করতে হবে।

ফর্ম পূরণের জন্য এনআইডি নম্বর বসাতে হবে। যদি এনআইডি নম্বর ১৩ সংখ্যার হয় অবশ্যই প্রথমে জন্মসাল দিতে হবে। যেমন, কার্ড নাম্বার ১২৩৪৫৬৭৮৯১০০০ ও জন্মসাল ১৯৯০ আপনি হলে লিখতে হবে ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০।

এরপর জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, বর্তমান ঠিকানা (বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন) ও স্থায়ী ঠিকানা (বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন) বসাতে হবে। এবার লগইন পাসওয়ার্ড (অবশ্যই ৮ সংখ্যার হতে হবে বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে যেমনঃ NIDhelp2020)। এগুলো বসানোর পরে সঠিকভাবে ক্যাপচা পূরণ করে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করতে হবে।

সঠিক ও সফলভাবে রেজিস্টার করার পর মোবাইলে ভেরিফাই কোড আসবে। কোডটি বসানোর জন্য বক্স ওপেন হবে। বক্সে কোডটি বসিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। কোড পাওয়ার জন্য সর্বোচ্চ দুই মিনিট অপেক্ষা করতে হবে। (২ মিনিটের মধ্যে মোবাইলে কোড না আসলে পুনরায় কোড পাঠান (SMS) ক্লিক করুন।

সঠিকভাবে কোড প্রবেশ করার পর আপনার অ্যাকাউন্ট একটিভ হবে এবং লগইন করার অপশন আসবে। তখন লগইন করুন।

লগইন করতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর (১৩ সংখ্যার হলে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন)  জন্ম তারিখ ও আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে ভেরিফাইড কোড কিভাবে পেতে চান তা সিলেক্ট করতে হবে ।

রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার আপনার হাতের কাছে থাকলে মোবাইলে তা নাহলে ইমেইলে সিলেক্ট করুন। এবার আপনার সিলেক্ট করা অপশন মোবাইলে বা ইমেইল থেকে ভেরিফাইড কোড বসিয়ে লগইন করুন ।

এবার দেখুন আপনার নির্বাচন কমিশনের কাছে থাকা আপনার সকল ডাটাবেজ আপনার সামনে হাজির এবং নিচের যেকোন অপশনে আপনার দরকার অনুযায়ী অপশনে ক্লিক করুন আর তথ্য হালনাগাদ করুন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তনসহ অনেক কিছু পরিবর্তন করুন। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আপনার ৩০ মিনিট সময় লাগতে পারে।’

সূত্র: টেকটিউনস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews