1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
আশুলিয়ায় লক্ষাধিক টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা জব্দ করলো এসআই হারুনুর রশিদ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
কাজির হাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের মৃত্যুবার্ষিকী দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী নাসির হাওলাদার আটক। মেহেন্দিগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে অপরিকল্পিত ড্রেজিংয়ের প্রতিবাদে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। হিজলায় ইয়াবা সম্রাজ্ঞী তাসলিমা বেগম ৫৫২ পিচ ইয়াবাসহ আটক। কাজিরহাটে দুই মাদক ব্যবসায়ীকে ৭৯পিস ইয়াবা সহ গ্রেফতার করেন কাজিরহাট থানা পুলিশ । প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশে বিআইডব্লিউটিএর পন্টুন বরাদ্দ, ভোগান্তির দিন শেষ’ বলছেন যাত্রীরা।
সংবাদ শিরনাম :

আশুলিয়ায় লক্ষাধিক টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা জব্দ করলো এসআই হারুনুর রশিদ

  • আপডেট সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৪০৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ ইখলাছুর রহমানঃ

ঢাকার আশুলিয়ায় লক্ষাধিক টাকা মূল্যের হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ মার্চ) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। এরআগে শুক্রবার (৫ মার্চ) রাত সোয়া ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড সংলগ্ন বিসমিল্লাহ হোটেলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ঢাকা জেলার আশুলিয়া থানার মধ্য গাজীরচট এলাকার মৃত নূর হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩২) ও বাগেরহাট জেলার কচুয়া থানার মসনি গ্রামের মোবারক হোসেনের ছেলে মো. মনির হোসেন (২৫)। অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই আসামী পালিয়ে যায়। পলাতকরা হলো- আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার এছাক আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৩৫) এবং আশুলিয়ার চিত্রশাইল কান্দার মোড় এলাকার মো. আল আমিন (৩৬)।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, শুক্রবার রাতে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় মাদকদ্রব্য কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা ও ৫০৩ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার ৩০০ টাকা এবং জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০০ টাকা। পলাতক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews