1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
আমি নির্বাচিত হলে অবহেলিত মেহেন্দিগঞ্জ আর থাকবে না—জনসভায় বিএনপির প্রার্থী রাজিব আহসান। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ।
সংবাদ শিরনাম :

আমি নির্বাচিত হলে অবহেলিত মেহেন্দিগঞ্জ আর থাকবে না—জনসভায় বিএনপির প্রার্থী রাজিব আহসান।

  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪১ ০ বার সংবাদটি পড়া হয়েছে
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
বরিশাল -৪  (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় (আরসি)কলেজ মাঠে
আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী রাজিব আহসান। তিনি তার বক্তব্যেতে বলেন, আমি এমপি হলে মেহেন্দিগঞ্জ আর অবহেলিত থাকবে না, যারা স্বপ্ন দেখাতে পারবে জনগণ তাদের সাথে থাকবে। আমরা সকল মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করব।আমরা বিগত দিনে দেখেছি পুলিশ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করে। আমি মেহেন্দিগঞ্জের এমপি হলে নিরাপরাধ কাউকে কোন বাড়িতে গিয়ে পুলিশ হয়রানি করতে পারবে না। রাস্তাঘাট নির্মাণ করব, নদী ভাঙ্গন রোধে কাজ করব, স্বাস্থ্য সেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নতি করব। আমি আপনাদের কাছে রাজনীতি করতে আসিনি, আমি ব্যবসা করতে আসিনি, আমি আপনাদের সেবা করতে এসেছি। এই দ্বীপাঞ্চলের সাথে সারা বাংলাদেশের সড়ক যোগাযোগের চেষ্টা করা হবে। আমি নির্বাচিত হতে পারলে কাজীরহাট থানাকে পুনাঙ্গ উপজেলায় রুপান্তর করা হবে। আমি আপনাদের অধিকার নিয়ে লড়াই করতে এসেছি। আপনারা সাথে থাকলে আমাদের বিজয় সুনিশ্চিত। বরিশালের জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমানের সামনে মেহেন্দিগঞ্জ -হিজলা ও কাজীরহাট থানার নদী ভাঙ্গনের সমস্যার কথা তুলে ধরেছি। তারেক রহমান আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং এই আসনের নদী ভাঙ্গনের সমস্যা সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি তিনি এলাকার উন্নয়ন, এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন। ১২তারিখ ফজর নামাজ আদায় করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে রেজাল্ট হাতে নিয়ে বাড়ি ফেরা আহ্বান জানান।
জনসভায় মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, গোলাম ওয়াহিদ হারুন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, পৌর বিএনপির সাবেক আহবায়ক জিয়া উদ্দিন সুজন, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ,মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজী, সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম শিপন, সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত সোহাগ, সদস্য সচিব জুবায়ের মাহমুদ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল প্রমুখ।
তারা বক্তব্যে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews