
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজিব আহসান এর উদ্যোগে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরে চলছে খোলা বাজারে সুলভ মূল্যে ইফতার সামগ্রী বিক্রি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে রাখার জন্যই প্রতিমন্ত্রী রাজিব আহসান এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন জানান, দীর্ঘদিন যাবত সিন্ডিকেট করে একটি মহল দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করে তুলছে, এমন সংবাদের ভিত্তিতে রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান নিজ উদ্যোগে বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
ক্রেতারা জানান, একদিন আগে পাতারহাট বাজারে প্রতিকেজি সশা বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে, আজ প্রতিমন্ত্রী রাজিব আহসান’র উদ্যোগে খোলা বাজারে সশা’র কেজি বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে। ন্যায্য মূল্যে ফল সহ বিভিন্ন ইফতার সামগ্রী বাজারের চেয়ে কম মূল্যে ক্রয় করতে পেরে ক্রেতারা আনন্দিত, তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে, এই মহতি উদ্যোগকে তারা স্বাগত জানান ক্রেতারা এবং মাননীয় প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এসময় ন্যায্য মূল্যের বাজার মনিটরিং করেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজ খান, উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, সদস্য সচিব জুবায়ের মাহমুদ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply